বিতর্কিত সেই ইউটিউবারের বিরুদ্ধে এবার নতুন অভিযোগ

এলভিস যাদব। ইনস্টাগ্রাম থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় ইউটিউবার এলভিস যাদব। ‘বিগ বস ওটিটি ২’ জয়ী তিনি। গত বছর নভেম্বর মাসে তাঁর নামে সাপের বিষ পাচারের অভিযোগ ওঠে। সাপের বিষ সংগ্রহের অভিযোগে কারাগারেও যেতে হয়েছিল তাঁকে।

আরও পড়ুন

মার্চ মাসে গ্রেপ্তারের পাঁচ দিনের মাথায় জামিন পান এলভিস। এবার আরও এক অভিযোগ উঠেছে এই ইউটিউবারের বিরুদ্ধে।

বেআইনি অর্থ লেনদেন ও পাচারে নাম জড়াল এলভিসের। তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খবর ইন্ডিয়া টুডের
এই ‘বিগ বস’ তারকাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করেছে কেন্দ্রীয় সংস্থা।

নয়ডার গৌতম বুদ্ধ নগর থানায় এলভিশের নামে একটি এফআইআর দায়ের হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তৈরি করা হয়েছে চার্জশিট।

এলভিস যাদব। ইনস্টাগ্রাম থেকে

ভারতের ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন’-এর অধীনে ইডির লখনউ ইউনিট ঘটনার তদন্ত শুরু করেছে। এলভিশকে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশও আসতে পারে।

যদিও এর আগে নানা অভিযোগে একাধিকবার এলভিসকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে চলতি বছরে গ্রেপ্তার হন তিনি। এবার আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়াল তাঁর।