বলিউডে পা রাখছেন আরেক দক্ষিণি অভিনেত্রী

কীর্তি সুরেশ ও বরুণ ধাওয়ানইনস্টাগ্রাম থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে অভিষেক হতে চলেছে দক্ষিণি অভিনেত্রী কীর্তি সুরেশের। এই সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন দক্ষিণি পরিচালক কালেশ। সিনেমায় বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করবেন এই অভিনেত্রী। খবর পিংকভিলার

কীর্তি সুরেশ
ইনস্টাগ্রাম থেকে

অনেকদিন ধরে কীর্তি সুরেশের বলিউডে আসার কথা শোনা যাচ্ছিল। এর আগে অনেকগুলো বলিউড সিনেমার প্রস্তাবও এসেছিল। কিন্তু তিনি অপেক্ষা করছিলেন বড় কোনো প্রকল্পের। ভারতীয় গণমাধ্যমকে তিনি জানান, এই সিনেমার প্রস্তাব পেলে তিনি লুফে নেন বলিউডে অভিষেকের সুযোগ। ইতিমধ্যে এই সিনেমার জন্য অভিনেত্রীর সঙ্গে চুক্তি হয়েছে নির্মাতাদের। আপাতত সিনেমার নাম রাখা হয়েছে ‘ভিডি ১৮’।

জানা গেছে, মুম্বাইয়ে আগামী মাসে শুরু হবে অ্যাকশন ঘরানার এই সিনেমার শুটিং। টানা তিন মাস চলবে এই শুটিং। কিছুদিন আগেই বরুণ ধাওয়ান ঘোষণা দিয়েছিলেন, এই সিনেমা মুক্তি পাবে ২০২৪ সালের ৩১ মে। এই সিনেমার প্রযোজনায় রয়েছে ‘জাওয়ান’ সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের প্রযোজনা প্রতিষ্ঠান।

কীর্তি সুরেশ
ইনস্টাগ্রাম থেকে

‘মিস ইন্ডিয়া’, ‘রং দে’, ‘দাশারা’র মতো বড় বাজেটের সিনেমায় অভিনয় করে দক্ষিণি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ সাড়া ফেলেছেন এই অভিনেত্রী। ‘মাহনাতি’ সিনেমার জন্য ভারতীয় জাতীয় পুরস্কার পেয়েছিলেন কীর্তি। ব্যস্ত এই অভিনেত্রীর হাতে এখন অনেকগুলো সিনেমা। যার অধিকাংশই শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। গত ২৯ জুন মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘মামানান’ সিনেমা। তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম সিনেমার পর এবার হিন্দি সিনেমায় দেখা যাবে কীর্তি সুরেশেকে।

কীর্তি সুরেশ
ইনস্টাগ্রাম থেকে