একদিন এক ভুল ঠিকানায় চলে গিয়েছিলাম...
দিল্লির মেয়ে যোগিতা বিহানী। দিল্লি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন। ছাত্রী হিসেবেও ভালো। আর তাই অভিনয়ে আসার কথা ঘুণাক্ষরেও ভাবেননি তিনি। কিন্তু হঠাৎই তাঁর অভিনয়জগতে আসা। সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি’ ছবির হাত ধরে আলোচনায় যোগিতা।
ফার্স্টপোস্টকে এক সাক্ষাৎকারে তিনি অভিনয়জগতে আসার প্রসঙ্গে বলেন, ‘বাবা চাইতেন যে আমি ইঞ্জিনিয়ার হয়ে কোনো ভালো ডেস্ক জব করি। বড় সরকারি বা করপোরেট চাকরি করি। কিন্তু আমার মোটেও এসবে উৎসাহ ছিল না। কলেজে আমি মঞ্চে অভিনয় করতাম। তবে অভিনেত্রী হওয়ার স্বপ্ন কখনো দেখিনি। আমার পরিবার রক্ষণশীল আর একটু গোঁড়া। আর তাই এ ধরনের স্বপ্ন দেখা আমার জন্য কঠিন ছিল।’
যোগিতা আরও বলেছেন, ‘আমি চাকরি করতাম। তখন একটা রেস্তোরাঁ খোলার স্বপ্ন দেখতাম। চাকরি করতে করতে মুম্বাইয়ে এসেছিলাম। একটা এনজিওর সঙ্গে যুক্ত ছিলাম। একদিন এক ভুল ঠিকানায় চলে গিয়েছিলাম।যোগিতা বিহানী
সেখানে এক অ্যাড ফিল্মের অডিশন চলছিল। তারা আমার অডিশন নিয়েছিল। আর আমাকে তারা নির্বাচন করেছিল। এখান থেকেই আমার পথচলা শুরু। তবে সালমান স্যারের “দশ কা দম” শোর বিজ্ঞাপনের মাধ্যমে আমি পরিচিতি পেয়েছিলাম।’















