অমিতাভ-রেখার ঘনিষ্ঠ দৃশ্য দেখে কেঁদেছিলেন জয়া

সিলসিলা ছবিতে অমিতাভ ও রেখা।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রেখা। পুরো ক্যারিয়ারেই প্রেম, বিয়ে আরও নানা বিষয় নিয়ে বরাবরই তুমুল আলোচিত তিনি। অনেকের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও সবচেয়ে আলোচিত ছিল অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন। এমনও শোনা গেছে, তাঁরা গোপনে বিয়েও করেছেন। কিন্তু সিনেমা পরিবারের সদস্য হলেও এই বিষয় সহজে নিতে পারেননি অমিতাভের স্ত্রী জয়া বচ্চন। একটি ছবিতে রেখা-অমিতাভের ঘনিষ্ঠ দৃশ্য দেখে কেঁদে ফেলেছিলেন তিনি।

‘উমরাওজান’ ছবিতে অভিনয় করেছিলে রেখা
সংগৃহীত

বলিউডে যখন চাউর অমিতাভ-রেখার প্রেমের গুঞ্জন, তখন একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন এই জুটি। আর বড় পর্দায় তাঁদের রসায়নে মুগ্ধ হচ্ছিলেন দর্শক, যার মধ্যে একটি ছিল ‘মুকাদ্দার কা সিকান্দার’।

ছবি মুক্তির আগে শিল্পীদের জন্য আলাদাভাবে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। সেখানে সপরিবার উপস্থিত ছিলেন অমিতাভ। এই ছবি দেখেই কেঁদেছিলেন জয়া। এক সাক্ষাৎকারে রেখা নিজেই জানিয়েছিলেন এই বিষয়ে।

রেখা। ছবি: ইনস্টাগ্রাম

রেখা তাঁর সাক্ষাৎকারে বলেছিলেন, ছবি দেখতে পুরো বচ্চন পরিবার এসেছিল। অমিতাভ মা-বাবার সঙ্গে পেছনের সারিতে ছিলেন। জয়া সামনের সারিতে বসেছিলেন। তাঁরা জয়াকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন না। তিনি বলেন, ‘আমি যেখানে বসেছিলাম, সেখান থেকে জয়াকে দেখছিলাম। ছবিতে যখন আমাদের ভালোবাসার দৃশ্যগুলো চলছে, তখন আমি দেখলাম, জয়া মাথা নিচু করে বসে কান্না করছে। চোখ বেয়ে অশ্রু ঝরছে।’

রেখা প্রাকৃতিক সৌন্দর্যে পুরোপুরি বিশ্বাসী
ছবি: রেখা দ্য অ্যাকট্রেস ইনস্টাগ্রাম হ্যান্ডল

এই শোর সপ্তাহ পার না হতেই সহকর্মীদের কাছে রেখা শুনতে পান, অমিতাভ তাঁর সঙ্গে আর ছবি করবেন না। এরপর অমিতাভ প্রযোজকদের জানিয়ে দেন, তিনি রেখার সঙ্গে আর ছবি করবেন না। এর পর থেকে রেখার সঙ্গে বচ্চনকে আর কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি।

অভাবের সংসার। এই সংসারের হাল ধরতেই অভিনয়জগতে এসেছিলেন চিরসবুজ অভিনেত্রী রেখা।

রেখা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

মা তেলেগু অভিনেত্রী পুষ্পাভ্যাল্লী আর বাবা তামিল অভিনেতা জেমিনি গণেশন। তাঁদের বৈবাহিক সম্পর্ক না থাকায় গণেশন তাঁকে সন্তান হিসেবে স্বীকার করে নেননি। তাই সংসার চালাতে এই রঙিন দুনিয়ায় আসা। প্রথম ছবি থেকেই বিতর্ক তাঁর সঙ্গী। এত বিতর্ক, গুঞ্জন যেন তাঁর সয়ে গেছে। আজ তাঁর জন্মদিন। ১৯৫৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তিনি।

‘সিলসিলা’ ছবিতে রেখা, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন