কেনিশার কঠিন জীবনে ট্রলের আঘাত
দক্ষিণী সংগীতশিল্পী কেনিশা ফ্যান্সিস অভিনেতা রবি মোহনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ও ট্রলের জেরে সামাজিক মাধ্যম ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, অল্প বয়স থেকেই নির্যাতন, আর্থিক সংকট ও মানসিক যন্ত্রণায় ভুগেছেন; ১৮-তে বিয়ে, ১৯-এ গর্ভপাত ও শারীরিক নির্যাতনের শিকার হন। ব্যক্তিগত আক্রমণে ভেঙে পড়ে কেনিশা আপাতত নীরব থাকার সিদ্ধান্ত নেন। ১৫ বছরের দাম্পত্য ভাঙনের পর রবি মোহনের প্রাক্তন স্ত্রী আরতি রবি কেনিশার ইঙ্গিতপূর্ণ পোস্টের জবাবে 'সত্য সামনে আনবেন' বলে হুঁশিয়ারি দেন।