মুম্বাইয়ে জয়া, সৌদি আরবে আলিয়া, ক্যাটরিনা কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেউ হাজির নতুন সিনেমার প্রিমিয়ারে, কেউ আবার বই প্রকাশ অনুষ্ঠানে। এএফপি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক এই সময়ের বলিউডের হালহকিকত।
১ / ৪
ফিটনেস প্রশিক্ষক ইয়াসমিন ক্রাঞ্চিওয়ালার নতুন বই ‘পারফেক্ট ১০’-এর প্রকাশনা উৎসব ছিল গতকাল। মুম্বাইয়ে সেই অনুষ্ঠানে হাজির ছিলেন ক্যাটরিনা কাইফ। ছবি: এএফপি
আরও পড়ুন
২ / ৪
নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জোয়া আখতারের নতুন সিনেমা ‘দ্য আর্চিজ’। মুম্বাইতে ছবির প্রিমিয়ারের হাজির হয়েছিলেন মানুষি ছিল্লার। ছবি: এএফপি
৩ / ৪
গত বৃহস্পতিবার মুম্বাইতে হয়ে গেল অনিরুদ্ধ রায় চৌধুরীর সিনেমা ‘কড়ক সিং’-এর প্রিমিয়ার। ছবিতে ‘কড়ক সিং’-এর চার অভিনয়শিল্পী সঞ্জনা সাংঘি, পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী ও বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানকে। ছবি: এএফপি
৪ / ৪
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হচ্ছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এতে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। গত বছর এই উৎসবে গিয়েছিলেন আলিয়ার স্বামী রণবীর কাপুর। ছবি: এএফপি