‘সংঘর্ষ’-এর সেই ভয়ংকর খলনায়ক এখন কোথায়, কী করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের পর্দায় তাঁর উপস্থিতি একসময় দর্শকদের মনে ভয় ধরিয়ে দিত। বিশেষ করে ‘দুশমন’ ও ‘সংঘর্ষ’ সিনেমায় ভয়ংকর খলনায়কের চরিত্রে অভিনয় করে আলাদা পরিচিতি পেয়েছিলেন আশুতোষ রানা। তবে পর্দার সেই নিষ্ঠুর মানুষটি বাস্তবে একেবারেই অন্য রকম। অভিনয়ের পাশাপাশি কবিতা লেখেন, গান করেন, লেখক হিসেবেও রয়েছে পরিচিতি। অভিনেত্রী রেণুকা শাহানের সঙ্গে দীর্ঘদিনের সংসার তাঁর। সময়ের সঙ্গে বদলেছে অভিনীত চরিত্রও। শাহরুখ খানের ‘পাঠান’, সালমান খানের ‘টাইগার ৩’, হৃতিক রোশন অভিনীত ‘ওয়ার ২’ কিংবা ‘ছাবা’—সবখানেই দেখা গেছে তাঁকে। ২০২৬ সালেও অভিনয়ে সক্রিয় এই অভিনেতা। আজ ১০ নভেম্বর তাঁর ৫৯তম জন্মদিন। জন্মদিনে ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক আশুতোষ রানার জীবনের কিছু জানা–অজানা তথ্য।
১ / ১৩
আশুতোষ রানা নামেই তাঁকে চেনে দর্শক। তবে তাঁর পুরো নাম আশুতোষ রামনারায়ণ নিখরা। ১৯৬৭ সালের ১০ নভেম্বর ভারতের মধ্যপ্রদেশের গদরওয়ারায় জন্ম তাঁর। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল। স্থানীয় রামলীলায় রাবণের চরিত্রেও অভিনয় করতেন।
ইনস্টাগ্রাম থেকে
২ / ১৩
হিন্দি ছাড়াও মারাঠি, তেলেগু, কন্নড়, তামিল প্রভৃতি ভাষার ছবিতেও কাজ করেছেন। দীর্ঘদিনের ক্যারিয়ারে একাধিক ছবিতে অভিনয় করেছেন। কিন্তু নেতিবাচক চরিত্রে তাঁকে বহুল জনপ্রিয়তা দিয়েছে
ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৩
নব্বইয়ের দশকে টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান আশুতোষ। ‘স্বাভিমান’ ধারাবাহিক ছিল তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের গুরুত্বপূর্ণ কাজ। পরে ‘ফর্জ’, ‘সাজিশ’সহ একাধিক ধারাবাহিকে দেখা যায় তাঁকে। অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছেন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায়।
ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৩
টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘স্বাভিমান’ তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের গুরুত্বপূর্ণ কাজ। এ ছাড়া ফর্জ ধারাবাহিকেও তাঁকে দেখা গিয়েছিল। এ ছাড়া দূরদর্শনের জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাধী কৌন’ তাঁর উল্লেখযোগ্য কাজ
ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৩
১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘দুশমন’ সিনেমায় ভয়ংকর খুনির চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন আশুতোষ। ছবিতে তাঁর অভিনয় এতটাই প্রভাব ফেলেছিল যে দর্শকের কাছে তিনি হয়ে ওঠেন বলিউডের অন্যতম পরিচিত খলনায়ক। এই অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান তিনি
ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৩
১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘দুশমন’ সিনেমায় ভয়ংকর খুনির চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন আশুতোষ। ছবিতে তাঁর অভিনয় এতটাই প্রভাব ফেলেছিল যে দর্শকের কাছে তিনি হয়ে ওঠেন বলিউডের অন্যতম পরিচিত খলনায়ক। এই অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান তিনি
৭ / ১৩
পরের বছর, ১৯৯৯ সালে ‘সংঘর্ষ’ সিনেমায় লজ্জাশঙ্কর পান্ডে চরিত্রে অভিনয় করে আবারও চমকে দেন আশুতোষ। অক্ষয় কুমার ও প্রীতি জিনতার সঙ্গে অভিনীত এই সিনেমায় তাঁর চরিত্রটি ছিল ভয়ংকর। সেই অভিনয়ের জন্য টানা দ্বিতীয়বার ফিল্মফেয়ারে সেরা খলনায়কের পুরস্কার পান
ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৩
নব্বইয়ের দশকে অভিনয় শুরু করে প্রায় তিন দশকের ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন আশুতোষ রানা। ভয়ংকর খলনায়ক থেকে বাবা, পুলিশ কর্মকর্তা কিংবা ঐতিহাসিক চরিত্র—সবখানেই নিজেকে ভেঙেছেন। আগামী বছর মুক্তির তালিকায় রয়েছে তাঁর অভিনীত নতুন সিনেমাও
৯ / ১৩
অভিনয়ই তাঁর একমাত্র পরিচয় নয়। আশুতোষ রানা কবিতা ও গদ্য লেখেন। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘মৌন মুসকান কি মার’ ও ‘রামরাজ্য’
ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৩
সাহিত্য, দর্শন ও আধ্যাত্মিক নানা বিষয়ে কথা বলতে ভালোবাসেন তিনি
ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৩
২০২৬ সালের জানুয়ারিতে মুক্তি পেয়েছে আশুতোষ অভিনীত হিন্দি সিনেমা ‘ওয়ান টু চা চা চা’। এ বছর তেলেগু সিনেমা ‘উস্তাদ ভগৎ সিং’-এও অভিনয় করেছেন তিনি। হিন্দির পাশাপাশি দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় নিয়মিত কাজ করে চলেছেন এই অভিনেতা
১২ / ১৩
২০০১ সালে অভিনেত্রী রেণুকা শাহানেকে বিয়ে করেন আশুতোষ। দুই ছেলে শৌর্যমান ও সত্যেন্দ্রকে নিয়ে তাঁদের সংসার। পর্দায় কঠোর ও ভয়ংকর চরিত্রে পরিচিত হলেও বাস্তব জীবনে স্ত্রী-সন্তানদের সঙ্গে তাঁর পারিবারিক ছবিগুলো তুলে ধরে অন্য এক আশুতোষকে
১৩ / ১৩
২০২৫ সালে মুক্তি পাওয়া ঐতিহাসিক সিনেমা ‘ছাবা’য় হাম্বিররাও মোহিতের চরিত্রে অভিনয় করেন আশুতোষ। ভিকি কৌশল অভিনীত এই সিনেমায় ঐতিহাসিক চরিত্রে তাঁর উপস্থিতি নতুন করে আলোচনায় আসে