ভালোবাসা দিবসে আলোচনায় যে দক্ষিণি সিনেমা

ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটিতে মুক্তি পেয়েছে নানা ধরনের রোমান্টিক কনটেন্ট। এর মধ্যে আছে আলোচনায় তামিল রোমান্টিক কমেডি সিনেমা ‘কাধালিক্কা নেরামিল্লাই’। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত—

১ / ৬
রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটি বানিয়েছেন কিরুথিগা উধায়ানিধি। এটি নির্মিত হয়েছে মার্কিন সিনেমা ‘দ্য সুইচ’–এর প্রেরণায়। আইএমডিবি
আরও পড়ুন
২ / ৬
এ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রবি মোহন ও নিত্যা মেনন। আইএমডিবি
৩ / ৬
গত ১৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রায় ১৭ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। ব্যবসায়িক সাফল্যের সঙ্গে পেয়েছে সমালোচকদের প্রশংসাও। আইএমডিবি
৪ / ৬
প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ে ওটিটিতে এসেছে সিনেমাটি। ১১ ফেব্রুয়ারি এটি মুক্তি পায় নেটফ্লিক্সে। ওটিটিতে মুক্তির পর অনেক বাংলাদেশি দর্শকও সিনেমাটির প্রশংসা করেছেন। অভিনয়, গল্পের সঙ্গে এ আর রাহমানের সংগীত পরিচালনায় সিনেমার গানগুলোও আলোচিত হয়েছে। আইএমডিবি
৫ / ৬
মুক্তির পর সমালোচকদের প্রশংসা পেয়েছে সিনেমাটি। ইন্ডিয়ান এক্সপ্রেস ‘কাধালিক্কা নেরামিল্লাই’ সম্পর্কে লিখেছে, ‘এটি খুবই সাধারণ গল্প, এটা সিনেমার বড় শক্তিও। নির্মাতা কোনো জটিলতায় না গিয়ে এমন এক গল্প হাজির করেছেন, যার চরিত্রগুলোর সঙ্গে আমরা সহজেই একান্ত হতে পারি।’ আইএমডিবি
৬ / ৬
থ্রিলার আর অ্যাকশন সিনেমা দেখতে দেখতে যাঁরা ক্লান্ত, তাঁরা দেখে নিতে পারেন এই সময়ের আলোচিত এই রোমান্টিক সিনেমা। আইএমডিবি