মা হওয়া নিয়ে পরিকল্পনা জানালেন ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ
ইনস্টাগ্রাম

ক্যাটরিনা কাইফ কবে মা হবেন, এ নিয়ে মনে হয় নেট–জনতার চিন্তার শেষ নেই। ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে না বাঁধতেই ক্যাটের মা হওয়া নিয়ে নানান গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল বিটাউনে। কোনো ক্লিনিকের বাইরে বা ঢিলেঢালা পোশাকে তাঁকে দেখলেই এই গুঞ্জন আরও জোরালো হয়ে উঠত। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরের বাইরে ক্যাটের পোশাককে ঘিরে আবার ফিসফিস শুরু হয়ে গিয়েছিল। তবে এবার তিনি নিজেই এ ব্যাপারে মুখ খুলেছেন।

বলিউড লাইফের এক প্রতিবেদনে ক্যাটরিনা সন্তান নিয়ে পরিকল্পনা খোলাসা করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ভিকি আর ক্যাট এখনই দুই থেকে তিন হতে চান না।

ক্যাটরিনা কাইফ
এএনআই

ক্যাটের দুটি ছবির শুটিং সম্পূর্ণ হলেই তাঁরা পরিবারে নতুন সদস্য আনার কথা ভাববেন। এই বলিউড নায়িকার হাতে এখন বেশ কিছু প্রকল্প আছে।

একদিকে তিনি সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ ছবিতে অভিনয় করছেন। এই ছবির কাজ এখনো সম্পূর্ণ হয়নি। ক্যাটকে শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ ছবিতে দেখা যাবে। থ্রিলারধর্মী এ ছবিতে তাঁর সঙ্গে আছেন দক্ষিণি সুপারস্টার বিজয় সেতুপতি।

আরও পড়ুন

জানা গেছে, ‘মেরি ক্রিসমাস’ ছবির শুটিং এখনো কিছুটা বাকি। আর এ ছবির কাজ শেষ হলেই ক্যাট তাঁর পরবর্তী প্রকল্পের কাজ শুরু করবেন। এরপর ক্যাটরিনা ‘জি লে জরা’ ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন। ফারহান আখতার পরিচালিত ছবিটি  তিন কন্যার পথ ভ্রমণকে কেন্দ্র করে। ‘জি লে জরা’ ছবিতে ক্যাট ছাড়া আলিয়া ভাট আর প্রিয়াঙ্কা চোপড়াও আছেন।

প্রতিবেদন অনুযায়ী, ক্যাট তাঁর এক ঘনিষ্ঠ বান্ধবীকে বলেছেন, ‘হাতে যেসব ছবি আছে, সেসবের শুটিংয়ের পরই আমরা সন্তান নিয়ে পরিকল্পনা করতে চাই। বিজয় সেতুপতি ও ফারহান আখতারের ছবির পরই এ ব্যাপারে পরিকল্পনা করব।’
২০২১ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন ক্যাটরিনা আর ভিকি।

ক্যাটরিনা কাইফ
ইনস্টাগ্রাম