মৃত্যুর আগে শেষ ইচ্ছা পূরণ হয়েছিল, কি চেয়েছিলেন জুনিয়র মেহমুদ

চলাফেরা বা কথাবার্তায় বিখ্যাত কমেডিয়ান মেহমুদের সঙ্গে হুবহু মিল থাকায় তাঁকে জুনিয়র মেহমুদ নামেই চিনত সবাইকোলাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ দর্শকেরা হয়তো চট করে দৃশ্যটা চিনতে পারবেন। ১০-১১ বছরের এক বালক। পরনে লাল গামছা, টি-শার্ট। একদল লোক গোল হয়ে তাকে ঘিরে রেখেছে। মধ্যখানে ঘুরে ঘুরে সে গাইছে, ‘হাম কালে হ্যায় তো ক্যায়া হুয়া দিল বালে হ্যায়।’ ভারতীয় সিনেমা ‘ব্রহ্মচারী’র সেই জুনিয়র মেহমুদ। যাঁর আসল নাম নাইম সাইদ। কিন্তু চলাফেরা বা কথাবার্তায় বিখ্যাত কমেডিয়ান মেহমুদের সঙ্গে হুবহু মিল থাকায় তাঁকে জুনিয়র মেহমুদ নামেই চিনত ইন্ডাস্ট্রি। সে হিসেবেও দর্শকদের কাছেও জনপ্রিয়তা পেয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে নিজের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেছেন ৬৭ বছর বয়সী এই অভিনেতা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
‘ব্রহ্মচারী’, ‘মেরা নাম জোকার’, ‘আও মিলো সাজনা’র মতো চলচ্চিত্রে তাঁর অভিনয় ছিল স্মরণে রাখার মতো। বর্ষীয়ান এ অভিনেতার শারীরিক অবস্থার খবর প্রথমে জানা গিয়েছিল তাঁর ঘনিষ্ঠ বন্ধু সালাম কাজির থেকে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে সালাম কাজি গত সপ্তাহে বলেন, ‘জুনিয়র মেহমুদ দুই মাস ধরে অসুস্থ ছিলেন এবং প্রথমে আমরা ভেবেছিলাম যে তাঁর সামান্য কোনো সমস্যা হয়তো হয়েছে। কিন্তু তারপরে হঠাৎ তাঁর ওজন কমতে শুরু করে এবং যখন মেডিকেল রিপোর্ট আসে, তখন বলা হয়, লিভার ও ফুসফুসে ক্যানসার এবং অন্ত্রে একটি টিউমার এবং সঙ্গে জন্ডিসও রয়েছে। তাই চিকিৎসা চলছে। কিন্তু চিকিৎসকেরা বলেছেন, এটা স্টেজ ফোর ক্যানসার।’

হাসপাতালে চিকিৎসা চলছিল। ছেলে হুসাইন বলেন, ‘১৮ দিন আগে তাঁরা প্রথম জানতে পারেন বাবা জুনিয়র মেহমুদ ক্যানসারের চতুর্থ স্টেজে রয়েছে। সে সময় তাঁরা টাটা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান অভিনেতাকে। কিন্তু চিকিৎসকেরা জানান এই বয়সে চিকিৎসা বা কেমোথেরাপি কোনোটাই সম্ভব নয়। যদিও-বা করা হয়, তাহলে সেটা খুবই যন্ত্রণাদায়ক হবে। তখন হাসপাতাল থেকে বাড়িতেই চিকিৎসা করানোর কথা বলা হয় আমাদের।’

জুনিয়র মেহমুদ
ফেসবুক থেকে

প্রয়াত এ অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু সালাম কাজি এএনআইকে বলেন, ‘তিনি দুই মাস ধরে অসুস্থ ছিলেন এবং প্রথমে আমরা ভেবেছিলাম যে তাঁর সামান্য কোনো সমস্যা হয়তো হয়েছে। কিন্তু তারপরে হঠাৎ তাঁর ওজন কমতে শুরু করে। যখন মেডিকেল রিপোর্ট আসে, তখন বলা হয় লিভার ও ফুসফুসে ক্যানসার। অন্ত্রে একটি টিউমার এবং সঙ্গে জন্ডিসও রয়েছে। তাই চিকিৎসা চলছে। কিন্তু চিকিৎসকেরা বলেছেন, এটা স্টেজ ফোর ক্যানসার।’

মৃত্যুর আগে মেহমুদ বলিউডের দুই প্রবীণ অভিনেতা, তাঁর বন্ধু জিতেন্দ্র আর শচীন পিলগাঁওকরের সঙ্গে একবার দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ছেলে জানিয়েছেন এটিই ছিল তাঁর বাবার শেষ ইচ্ছা। সম্প্রতি জিতেন্দ্র আর শচীন মেহমুদের সঙ্গে দেখা করতে তাঁর বাসায় গিয়েছিলেন। তাঁদের সাক্ষাৎকারের নানান ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এসব ভিডিওতে দেখা গেছে জিতেন্দ্র আর শচীনকে দেখার পর রীতিমতো উচ্ছ্বসিত ছিলেন মেহমুদ। তাঁকে এই অবস্থায় দেখে চোখের জল ধরে রাখতে পারেননি জিতেন্দ্র। শচীন অসুস্থ মেহমুদকে জিজ্ঞাসা করেছিলেন, কোনো রকম সাহায্যের তাঁর প্রয়োজন আছে কি না? কিন্তু তাঁর দুই সন্তান কোনো রকম সাহায্য নিতে অস্বীকার করেছিলেন।

আরও পড়ুন

মেহমুদের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল অভিনেতা জনি লিভারের। একসঙ্গে ছবিতে অভিনয় করতেও দেখা গিয়েছে তাঁদের। বন্ধুর অসুস্থতার খবর শুনে ছুটে গিয়েছেন জনি।

বন্ধু জিতেন্দ্র ও জনি লিভার তাঁকে দেখতে গিয়েছিলেন
ফেসবুক থেকে

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জনি লিভার একটি ভিডিও শেয়ার করেছেন। ছবিতে অসুস্থ অভিনেতাকে বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছিল। যেখানে জনিকে দেখা যায় তাঁর হাত ধরে রয়েছেন। একসঙ্গে তাঁরা ক্যামেরার জন্য হেসে ছবিও তোলেন। পাঁচ দশকের অভিনয়জীবনে ২৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা।