মুম্বাইয়ে আমিরের তৃতীয় বিয়ে, সঙ্গী গৌরী
বলিউড অভিনেতা আমির খান আগামী ৫ জুলাই মুম্বাইয়ে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে তৃতীয়বারের মতো বিয়ে করছেন। নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন হবে। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানে দীর্ঘদিনের বন্ধু শাহরুখ খান ও সালমান খান উপস্থিত থাকতে পারেন। এর আগে আমির রীনা দত্ত ও কিরণ রাওকে বিয়ে করেন। গৌরীর আগের সংসারে সাত বছর বয়সী এক ছেলে রয়েছে।