শাহরুখ, দীপিকাদের নতুন এক ডজন ছবি

অবশেষে গণমাধ্যমের সামনে এলেন বলিউড বাদশা শাহরুখ খান। শুধু এলেনই না; নাচে, গানে, কথায়, হাসিতে—তিনি মাতিয়ে রেখেছিলেন সংবাদ সম্মেলন। তাঁর সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম আর পরিচালক সিদ্ধার্থ আনন্দ। গতকাল সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। শাহরুখ, দীপিকা, জন, সিদ্ধার্থ—সব প্রশ্নের খোলামেলা উত্তর দিয়েছিলেন। দেখে নেই গতকালের অনুষ্ঠানের কিছু ছবি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
সংবাদ সম্মেলনে শাহরুখের গালে দীপিকার চুম্বন।
এএফপি
২ / ১২
জন আব্রাহামের প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘আমি আর জন ভালো বন্ধু। কিন্তু এই প্রথমবার আমরা একসঙ্গে কাজ করার সুযোগ পেলাম।
এএফপি
৩ / ১২
শাহরুখ বললেন, দীপিকা অমর, আমি আকবর, আর জন অ্যান্টনি।
এএফপি
৪ / ১২
এখানে আমরা সবাই মিলেমিশে, হাসিঠাট্টা করে কাজ করি, বললেন শাহরুখ।
এএফপি
৫ / ১২
‘পাঠান’ ছবি ঘিরে সব সময় শাহরুখ আর জন আব্রাহামের ঠান্ডা লড়াইয়ের কথা উঠে এসেছে
এএফপি
৬ / ১২
দীপিকা ‘পাঠান’-এর সংবাদ সম্মেলনে বলেন, ‘অ্যাকশনের জন্য আমাকে এত দিন ঠিকমতো ব্যবহার করা হয়নি
এএফপি
৭ / ১২
‘পাঠান’-এর আকাশছোঁয়া সাফল্যে দীপিকা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন
এএফপি
৮ / ১২
কৌতুক করে শাহরুখ বলেন, ছবিতে একটা-দুটি দৃশ্যে আমি জনকে চুমু খেতে চেয়েছিলাম
এএফপি
আরও পড়ুন
৯ / ১২
পরপর যখন তাঁর ছবি ফ্লপ করছে, তখন শাহরুখ ভেবেছিলেন অন্য পেশায় চলে যাবেন। চিন্তা করেছিলেন রেস্তোরাঁ খোলার কথা
এএফপি
১০ / ১২
তাঁরা নাচে, গানে, কথায়, হাসিতে—মাতিয়ে রেখেছিলেন সংবাদ সম্মেলন।
এএফপি
১১ / ১২
পাঠান’-এর রুবিনার চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন
এএফপি
১২ / ১২
শাহরুখ ও দীপিকা।
এএফপি
আরও পড়ুন