৩০ বছর পর আবার একসঙ্গে রজনীকান্ত-আমির

আমির খান ও রজনীকান্ত। আইএমডিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক বছরে বলিউড ও দক্ষিণি ছবির তারকারা হাত মিলিয়ে ‘প্যান ইন্ডিয়া’ ছবি তৈরি করা শুরু করেছেন। এর অনেকগুলো সিনেমাই বক্স অফিসে সাফল্য পেয়েছে। নতুন খবর, এই তালিকায় এবার যোগ হতে চলেছে লোকেশ কঙ্গরাজের ‘কুলি’ ছবির নাম। দক্ষিণি তারকা রজনীকান্ত অভিনীত সেই ছবিতে এবার হাজির হবেন আমির খান, গুঞ্জন এমনই!

ইন্ডাস্ট্রিতে ফিসফাস, ছবিতে অতিথি শিল্পী হিসেবে আমির খানকে দেখা গেলেও তা নাকি ছবির চিত্রনাট্য অনুযায়ী বেশ গুরুত্বপূর্ণ।

আমির খান
এএনআই

আমিরের উপস্থিতিতেই এক ঝটকায় নাকি ঘুরে যাবে ‘কুলি’র গল্পের মোড়। খবর হিন্দুস্তান টাইমসের  

এখনো পর্যন্ত মাত্র একবারই একসঙ্গে বড় পর্দায় হাজির হয়েছেন রজনীকান্ত ও আমির খান। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া সেই ছবির নাম ‘আতঙ্ক হি আতঙ্ক’।

রজনীকান্ত। এএনআই

খবর, এই অ্যাকশন ড্রামাতে নাকি এই জন্য কাজ করতে রাজি হয়েছেন আমির, কারণ লোকেশের আগামী ছবিতে নায়ক হিসেবে কাজ করতে ইতিমধ্যেই রাজি হয়ে গিয়েছেন আমির।

তবে এখনো পর্যন্ত রজনী অথবা আমির কিংবা ‘কুলি’র নির্মাতাদের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

আরও পড়ুন

৭০-এর চৌকাঠ পেরিয়েও একের পর এক ব্লকব্লাস্টার ছবি বক্স অফিসে উপহার দিয়ে চলেছেন রজনীকান্ত। গত বছর তাঁর অভিনীত ছবি ‘জেলার’ ৬০০ কোটি রুপির বেশি ব্যবসা করে। ‘জেলার’ ছবিতে অভিনয় করে ১০০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন রজনীকান্ত।

অন্যদিকে ‘লাল সিং চাড্ডা’র বক্স অফিস ব্যর্থতার পর অভিনয় থেকে সাময়িক বিরতি নেন আমির খান। ‘সিতারে জমিন পার’ দিয়ে অভিনয়ে ফেরার কথা তাঁর।