বিয়ের দুই মাস পর সুসংবাদ দিলেন জনপ্রিয় এই নায়িকা

এমি জ্যাকসন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের দুই মাসেই সুখবর দিলেন ব্রিটিশ অভিনেত্রী এমি জ্যাকসন। দক্ষিণি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া এই তারকা জানিয়েছেন, তিনি মা হতে চলেছেন। দুই মাস আগে তিনি ‘গসিপ গার্ল’ অভিনেতা এড ওয়েস্টউইকে বিয়ে করেন। বেবি বাম্পের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সুসংবাদ সবার সঙ্গে ভাগ করে নিলেন তাঁরা।

তবে এটাই প্রথমবার নয়, এমি এর আগেও সন্তানের মা হয়েছেন। ২০১৯ সালে প্রথমবার মা হয়েছিলেন এমি। তাঁর প্রথম সন্তান আন্দ্রেয়াসের বয়স এখন পাঁচ। প্রথম স্বামী জর্জ ও অভিনেত্রীর বিবাহবিচ্ছেদ হয় ২০২১ সালে। এর পর থেকে পুত্রসন্তানকে নিয়ে একা থাকতে শুরু করেছিলেন অভিনেত্রী।

বেবি বাম্পের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে সুসংবাদ সবার সঙ্গে ভাগ করে নিলেন এমি ও এড। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

বিবাহবিচ্ছেদের এক বছর পর অর্থাৎ ২০২২ সালে এড ওয়েস্টউইকের সঙ্গে সম্পর্কে জড়ান এমি। চলতি বছরের জানুয়ারিতে সুইজারল্যান্ডে বাগ্‌দান সেরেছিলেন তাঁরা। এরপর গত আগস্টে ইতালিতে বিয়ের পর্ব সারেন এই জুটি।

ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ছেলের ইচ্ছাতেই বিয়ে করেছেন তিনি। এমি তখন জানান, ছেলে আন্দ্রেয়াস এডকে দুই বছর বয়স থেকে চেনে। সে চেয়েছিল মায়ের সঙ্গে এডের বিয়েটা হোক।

এমি জ্যাকসন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

বাগ্‌দানের পর নায়িকা বলেন, ‘সে (আন্দ্রেয়াস) খুব খুশি ছিল। খুব মজার ব্যাপার, কারণ কয়েক মাস আগে আমার আঙুলে একটা আংটি ছিল, সেটা দেখে ছেলে বলল, “মা, তুমি বিয়ে করোনি?”’

এমি জ্যাকনস জন্মসূত্রে ব্রিটিশ, তবে বলিউড ও দক্ষিণি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। মাত্র ১৫ বছর বয়সে মডেল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন অ্যামি। ২০১২ সালে ‘এক দিওয়ানা থা’ সিনেমার দিয়ে বলিউডে নিজের অভিনয়যাত্রা শুরু করেন তিনি।

আরও পড়ুন

হলিউডের একজন সুপরিচিত অভিনেতা এড ওয়েস্টউইক। ২০০৬ সালে ‘চিলড্রেন অব মেন’ দিয়ে অভিনয়জীবন শুরু করেন। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ‘গসিপ গার্লে’ অভিনয়ের জন্য সবচেয়ে বেশি পরিচিতি পান।