অমিতাভ, সঞ্জয় দত্ত, রাম চরণ জানালেন ঈদের শুভেচ্ছা
আজ শনিবার ভারতে উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বলিউড থেকে দক্ষিণি তারকারা ঈদের আনন্দে শামিল হয়েছেন। আজ তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে ঈদের শুভকামনা জানিয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক অমিতাভ বচ্চন থেকে রাম চরণের ঈদের পোস্ট।
অমিতাভ বচ্চন
বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন তাঁর টুইটার অ্যাকাউন্টে ‘ঈদ মোবারক’ লেখা এক ছবি পোস্ট করে সবাইকে শুভকামনা জানিয়েছেন।
শহীদ কাপুর
বলিউড সুপারস্টার শহীদ কাপুর টুইটারে একটি সুন্দর ছবি পোস্ট করে সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন।
হৃতিক রোশন
বলিউড সুপারস্টার হৃতিক রোশন সবাইকে উদ্দেশ করে লিখেছেন, ‘সব সুন্দর মানুষের উদ্দেশে জানাই ঈদ মোবারক।’
রাম চরণ
দক্ষিণি সুপারস্টার রাম চরণ টুইটারে ঈদের এক ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার সব ভাই-বোন আর তাদের প্রিয়জনকে জানাই ঈদ মোবারক। ঈদুল ফিতর প্রত্যেকের জীবন আনন্দে ভরে দিক। আর প্রত্যেকের জীবনে শান্তি, ভালোবাসা, সৌভাগ্য বয়ে নিয়ে আসুক।’
জুনিয়র এন টি আর
দক্ষিণের আরেক সুপারস্টার জুনিয়র এন টি আর টুইটারে লিখেছেন, ‘এই পবিত্র উৎসব আপনার আর আপনার প্রিয়জনের জীবনে আনন্দ, সুস্বাস্থ্য বয়ে আনুক।’
বলিউড আর দক্ষিণ থেকে আরও তারকারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় আছেন অভিষেক বচ্চন, ধনুষ, মহেশ বাবু, ইমরান হাসমি, পূজা হেগড়ে, সঞ্জয় দত্তসহ আরও অনেকে।