৫০–এর পর বিয়ে করেছেন যেসব বলিউড অভিনেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫ মে বিয়ে করেছেন ভারতীয় অভিনেতা আশিস বিদ্যার্থী। দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় অভিনেতা। যদিও অনেক গণমাধ্যম জানিয়েছিল, ৬০ বছর বয়সে বিয়ে করেছেন আশিস। তবে পরে এক ভিডিও বার্তায় অভিনেতা জানান, তাঁর বয়স আসলে ৫৭। ৫০-এর পর কোনো বলিউড তারকার বিয়ের ঘটনা অবশ্য এই প্রথম নয়; ভারতীয় গণমাধ্যম ডিএনএ অবলম্বনে আশিসের বিয়েসহ জেনে নেওয়া যাক এমন আরও কয়েকটি বিয়ের খবর।
১ / ৫
গত বৃহস্পতিবার বন্ধুবান্ধব ও আত্মীয়দের উপস্থিতিতে কলকাতার একটি ক্লাবে আসামের মেয়ে রুপালি বড়ুয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আশিস বিদ্যার্থী। তাঁরা আইনি মতে বিয়ে করেন। পরে এক ভিডিও বার্তায় অভিনেতা বলেন, ‘বরাবরই আমার বিয়েতে আস্থা ছিল, মনে হয়েছিল আমার যাত্রায় একজন সঙ্গী চাই। এই ভাবনার সময় আমার বয়স ছিল ৫৫, তখনই আমার সঙ্গে রুপালির দেখা হয়। দেখা হওয়ার পর থেকে আমার চ্যাট হতো। দুজনেরই মনে হয়েছে, স্বামী-স্ত্রী হিসেবে আমরা পথ চলতে পারি’
টুইটার
আরও পড়ুন
২ / ৫
ভারতীয় অভিনেতা কবির বেদি চতুর্থ বিয়ে করেন ২০১৬ সালে। পারভীন দুসাঞ্জকে বিয়ের সময় কবির বেদির বয়স ছিল ৭০। সেই সময় এই অভিনেতার বিয়ে নিয়েও অনেক আলোচনা হয়
টুইটার
৩ / ৫
পাঁচ পাঁচবার ভারতের জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী সুহাসিনী মুলে। ২০১১ সালে অধ্যাপক অতুল গারতুকে যখন বিয়ে করেন, তখন অভিনেত্রীর বয়স ছিল ৬০ বছর
ফেসবুক
৪ / ৫
২০০৮ সালে দিল্লিভিত্তিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরাকে ৫০ বছর বয়সে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা
ইনস্টাগ্রাম
৫ / ৫
ভোজপুরি সিনেমার নিয়মিত মুখ মনোজ তিওয়ারি। কয়েকটি হিন্দি সিনেমাও করেছেন তিনি। ৫০ বছর বয়সে সুরভী তিওয়ারিকে বিয়ে করেন তিনি
ফেসবুক