এত ধূসর চরিত্র কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওটিটির কল্যাণে এখন খ্যাতির তুঙ্গে অভিনেতা বিজয় ভার্মা। এর মধ্যেই তাঁর গায়ে ‘ওটিটি সুপারস্টার’-এর তকমাও লেগে গেছে। ‘ডার্লিংস’, ‘দাহাড়’ আর সদ্য মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট স্টোরিজ টু’-তে ধূসর চরিত্রে অভিনয় করেও সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় তাঁর সঙ্গে নানা বিষয়ে কথা বলেছেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি ।
বিজয় ভার্মা
ইনস্টাগ্রাম থেকে

এত ধূসর চরিত্র কেন? জিজ্ঞেস করতেই হেসে ফেলেন বিজয় ভার্মা; বলেন, ‘মনে হয়, দর্শক এ ধরনের চরিত্র দেখতে মজা পান। আমিও ধূসর চরিত্র উপভোগ করি। নানা স্বাদের ধূসর চরিত্র নিয়ে খেলা করার মজাই আলাদা।’ ‘দাহাড়’ ওয়েব সিরিজে সাধারণ এক স্কুলশিক্ষকের আড়ালে ক্রমিক খুনির চরিত্রে অভিনয় করে অনেকেরই রাতের ঘুম কেড়ে নিয়েছেন এই অভিনেতা। এ ধরনের ধূসর চরিত্র বিজয়কে কতটা প্রভাবিত করে? আলতো হেসে তিনি বলেন, ‘আমি মোটেও এর দ্বারা প্রভাবিত হই না। তবে দর্শক হন বলে জানি। এ ব্যাপারে আমাকে অনেকেই বলেছেন।’

আরও পড়ুন

বিজয় কোনো সিনেমা বা সিরিজে আছেন জানলে দর্শকের প্রত্যাশা আরও বেড়ে যায়। তবে এই প্রত্যাশাকে তিনি মোটেও চাপ হিসেবে নিতে চান না, ‘আমি চাপটাপ বুঝি না। সব সময় নতুন কিছুর খোঁজে থাকি, যাতে সেটে গিয়ে কাজ করতে মজা পাই।’

আজ বিজয়ের এই যে এত নাম-ডাক, এতে তাঁর পরিবারের মানুষের প্রতিক্রিয়া কী? জানতে চাইলে বলেন, ‘হায়দরাবাদের সাধারণ মাড়োয়ারি পরিবারের ছেলে আমি। তাদের কাছে আমি আজও সেই ২৫ বছর আগের বিজয়। পর্দায় যেসব খুনের দৃশ্যে অভিনয় করি, তা তাদের কাছে সত্যি বলে মনে হয়। তবে আমার কারণে আমার পরিবারের মানুষদের অনেকেই বিরক্ত করেন। আমার সঙ্গে ভিডিও কলে কথা বলিয়ে দেওয়ার জন্য বা ছবি তোলার জন্য অনেকেই তাদের কাছে আবদার করেন।’এই তারকাখ্যাতি কি কোথাও তাঁকে অনিশ্চয়তায় ভোগায়?

বিজয় ভার্মা
ইনস্টাগ্রাম থেকে

একটু আনমনা হয়ে বিজয় বলেন, ‘হ্যাঁ, অনিশ্চয়তা নিশ্চয়ই আমাকে তাড়া করে। আমার মনে হয়, বড় বড় তারকাও অনিশ্চয়তায় ভোগেন।’

আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা ও তামান্না ভাটিয়ার মতো অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন বিজয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁরা প্রত্যেকেই দারুণ অভিনেত্রী। আর তাঁদের প্রত্যেকের সঙ্গে জমিয়ে কাজ করেছি।’

বিজয় ভার্মা
ইনস্টাগ্রাম থেকে

কথায় কথায় উঠে এল বিজয় ও তামান্নার ‘লাস্ট স্টোরিজ টু’র কথা। বিজয় নিজেই প্রশ্ন করেন, এই অ্যান্থলজিতে তামান্নার সঙ্গে তাঁর রসায়ন কেমন লেগেছে? প্রশংসা করলে তাঁর চোখেমুখে খুশি উপচে পড়ে।

আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা ও তামান্না ভাটিয়ার মতো অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন বিজয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁরা প্রত্যেকেই দারুণ অভিনেত্রী। আর তাঁদের প্রত্যেকের সঙ্গে জমিয়ে কাজ করেছি।’ কথায় কথায় উঠে এল বিজয় ও তামান্নার ‘লাস্ট স্টোরিজ টু’র কথা। বিজয় নিজেই প্রশ্ন করেন, এই অ্যান্থলজিতে তামান্নার সঙ্গে তাঁর রসায়ন কেমন লেগেছে? প্রশংসা করলে তাঁর চোখেমুখে খুশি উপচে পড়ে।

ব্যক্তিগত জীবন নিয়েও জোর আলোচনায়  বিজয়। তামান্না ভাটিয়ার সঙ্গে তাঁর প্রেমের খবর কারোরই অজানা নেই। এ প্রসঙ্গে জানতে চাইলে বলেন, ‘এ ব্যাপারে অন্য কোনো দিন কথা বলব। এখন শুধু এটুকু বলতে পারি যে মানসিকভাবে আমি দারুণ আনন্দে আছি।’

বিজয় ভার্মা
ইনস্টাগ্রাম থেকে