ভারতের তামিলনাডুতে জন্মগ্রহণ করেন তিনি। খুব ছোটবেলা থেকে অভিনয় শুরু করেন তিনি। অভিনয় দক্ষতার জন্য সে সময় অভিনেতাদের চেয়ে বেশি পারিশ্রমিক নিতেন এই অভিনেত্রী। ১৯৬৩ সালের আজকের দিনে জন্ম নিয়েছিলেন তিনি। তাঁর বিষয়ে কিছু তথ্য জেনে নিই
মাত্র ৪ বছর বয়সেই ১৯৬৭ সালে তিনি তামিল সিনেমা ‘কান্ধান কারুনাই’তে অভিনয় করেনছবি : ইনস্টাগ্রাম
২ / ১১
১৯৯৩ সালে ‘টাইটানিক’খ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গের ‘জুরাসিক পার্ক’ ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনিছবি : ইনস্টাগ্রাম
৩ / ১১
তাঁর জীবনের অন্যতম সফল ও জনপ্রিয় দুটি ছবি ‘নাগিনা’ ও ‘চাঁদনি’তে প্রথমে তাঁর অভিনয় করার কথা ছিল নাছবি : ইনস্টাগ্রাম
৪ / ১১
তাঁর আসল নাম শ্রী আম্মা ইয়াংগার আয়াপ্পাঁ, যদিও তাঁকে সবাই শ্রীদেবী নামে চেনেছবি : ইনস্টাগ্রাম
৫ / ১১
নায়িকা হিসেবে বলিউডে শ্রীদেবীর প্রথম ছবি ১৯৭৯ সালে ‘ষোলা সাওয়ান’। ছবিটি তেমন সাড়া ফেলতে পারেনি। চার বছর পর ‘হিম্মতওয়ালা’ ছবিতে জিতেন্দ্রর বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়ে যান শ্রীদেবী। ১৯৮৩ সালে ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছবি : ইনস্টাগ্রাম
৬ / ১১
এরপর জিতেন্দ্রর সঙ্গে জুটি বেঁধে ১৬টি ছবিতে অভিনয় করেন শ্রীদেবী। যার মধ্যে ১৩টি ছবিই হিট হয়ছবি : ইনস্টাগ্রাম
৭ / ১১
১৯৮৯ সালে ‘চালবাজ’ ছবির ‘না জানে কাহা সে আয়ি হ্যায়’ গানটির শুটিং শেষ করেছিলেন ১০৩ ডিগ্রি জ্বর নিয়েছবি : ইনস্টাগ্রাম
৮ / ১১
শুধু অভিনয়ই নয়, গানেও সমান পারদর্শী ছিলেন শ্রীদেবী। ‘সাদমা’, ‘চাঁদনি’ প্রভৃতি ছবির গানে তিনি কণ্ঠ দিয়েছিলেন, প্লেব্যাক করেছিলেনছবি : ইনস্টাগ্রাম
৯ / ১১
তাঁর মাতৃভাষা তামিল হওয়ায় শুরুর দিকে তিনি ভালো হিন্দি বলতে পারতেন না। তাই প্রথম দিকের সব ছবিতে তাঁর চরিত্রের ডাব করতে হতো। ১৯৮৬ সালের ছবি ‘আখেরি রাস্তা’তে শ্রীদেবীর হয়ে ডাব করেন নায়িকা রেখাছবি : ইনস্টাগ্রাম