ছয় ভাষার সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৬ সাল থেকে অভিনয় করছেন। বড় বড় পরিচালকের ছবিতে অভিনয় করেছেন। তাঁর অভিনয় সমালোচকদের  প্রশংসা পেয়েছে; তবে অদিতি রাও হায়দারি সেভাবে আলোচনায় আসেননি। আজ এই অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে এনডিটিভি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অদিতি সম্পর্কে কিছু তথ্য।
১ / ৪
২৮ অক্টোবর ভারতের অন্ধ প্রদেশের হায়দরাবাদের জন্ম অদিতি রাও হায়দারির। তাঁর মা বিদ্যা রাও শাস্ত্রীয় সংগীতের শিল্পী। তাঁর বয়স যখন মাত্র ২ বছর, তখন মা-বাবার বিচ্ছেদ হয়ে যায়। বাবা হায়দরাবাদে রয়ে যান, মা অদিতিকে নিয়ে চলে আসেন নয়াদিল্লি। ছোটবেলা থেকে ভরতনাট্যম শেখেন অদিতি, ভেবেছিলেন নাচেই ক্যারিয়ার গড়বেন; যদিও ২০০৬ সালে মালয়ালম সিনেমা ‘প্রাজাপাথি’ দিয়ে অভিনয় শুরু করেন
ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
২ / ৪
দীর্ঘ ক্যারিয়ারে মালয়ালম, হিন্দি, তেলেগু, তামিল, মারাঠি, ইংরেজি—ছয়টি ভাষার সিনেমা অভিনয় করেছেন। তাঁকে দেখা গেছে ‘পদ্মাবত’, ‘কাটরু ভেলিয়িদাই’, ‘সামাহানাম’ ইত্যাদি সিনেমায়। চলতি বছর ব্যাপক প্রশংসা পেয়েছে ওয়েব সিরিজ ‘তাজ: ডিভাইডেড বাই ব্লাড’ ও ‘জুবলি’ দিয়ে। সঞ্জয় লীলা বানসালি, বিক্রমাদিত্য মোতওয়ানি, মণিরত্মমের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি
ইনস্টাগ্রাম থেকে
৩ / ৪
বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয়ের কারণে ভারতজুড়েই পরিচিতি আছে অদিতির। তবে তাঁকে নিয়ে যতটা আলোচনা হওয়ার কথা, তা হয় কমই। এ নিয়ে অবশ্য আক্ষেপ নেই তাঁর। এ প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসে এক সাক্ষাৎকারে অদিতি বলেছিলেন, তাঁকে নিয়ে যে আলোচনা কম হয়, এ জন্য বরং নিজেকে সৌভাগ্যবানই মনে করেন
ইনস্টাগ্রাম থেকে
৪ / ৪
এক বছর ধরে অদিতির সঙ্গে দক্ষিণি তারকা সিদ্ধার্থের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউই মুখ খোলেননি, কিন্তু নিয়মিতই তাঁরা বিভিন্ন জায়গায় ক্যামেরাবন্দী হন। গত রাতেও যেমন সিদ্ধার্থ ও অদিতিকে মুম্বাইতে ঘুরে বেড়াতে দেখা গেছে। আজ একসঙ্গে হাজির হয়েছিলেন জিও মামি মুম্বাই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে
ইনস্টাগ্রাম থেকে