পর্দার ঈশা বাস্তবের আলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ব্রহ্মাস্ত্র’ আলিয়ার জন্য বিশেষ কিছু
ছবি: আইএমডিবি থেকে নেওয়া

আলিয়া ভাটের কাছে ‘ব্রহ্মাস্ত্র’ একটি বিশেষ ছবি। রণবীর কাপুরের সঙ্গে এটাই ছিল তাঁর প্রথম ছবি। ‘ব্রহ্মাস্ত্র’র সেটেই রণবীরের সঙ্গে তাঁর প্রেম। এই ছবির ঈশার সঙ্গে নিজের তুলনা টেনে বলেছেন, ‘আমার সবচেয়ে কম বয়সী চরিত্রগুলোর একটি ঈশা। চরিত্রটি ভালোবাসা ও আবেগে ভরা। ঈশার মতো আমারও কথায় কথায় রাগ হয়। ঈশার মতোই আমি রোমাঞ্চপ্রিয় মানুষ। আমিও তার মতো সব সময়ই অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত। ঈশার মতো আমিও নতুন অভিজ্ঞতার স্বাদ নেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকি। অনেক সময় এমন হয়েছে যে ঈশাকে আমি আমার অন্তরে অনুভব করেছি।’

ঈশার সঙ্গে তাঁর কিছু অমিলের কথাও অবশ্য জানিয়েছেন আলিয়া, ‘ঈশার মতো বেপরোয়া আমি নই। যখন কিছু বলি বা করি, সে বিষয়ে একটু বেশি সতর্ক থাকি। তবে অনেক সময় নিজের যেটা ঠিক বলে মনে হয়, আমি তা করি। আমি অনেক ক্ষেত্রে স্রোতের সঙ্গে বয়ে যাই। মনে করি, এর মধ্যে কোনো অন্যায় নেই।’

আলিয়া ভাট
ছবি: ইনস্টাগ্রাম থেকে

‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পর ঈশা চরিত্রের ওপর একাধিক মিম তৈরি হয়েছে। এ সম্পর্কে আলিয়া বলেছেন, ‘ঈশার চরিত্রটা পুরোপুরি শিবাকে ঘিরে। তাই কথায় কথায় শিবা শিবা বলে চিৎকার করে উঠছিল ঈশা। এ নিয়ে অনেক মিম বানানো হয়েছে। এ রকমটা যে হবে, তার ইঙ্গিত (পরিচালক) অয়ন আগেই দিয়েছিল।’

‘ব্রহ্মাস্ত্র ’–এর একটি দৃশ্যে রণবীর কাপুর ও আলিয়া ভাট
ছবি : সংগৃহীত

ইতিমধ্যে দক্ষিণি ছবির দুনিয়ায়ও আলিয়ার অভিষেক হয়েছে। এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবিতে তাঁকে দেখা গেছে। শিগগিরই ‘হার্ট অব স্টোন’ ছবির মাধ্যমে হলিউডে পা রাখতে চলেছেন। ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই বলিউড নায়িকা। আরও আন্তর্জাতিক ছবির অংশ হতে চান, ‘শুধু হলিউড নয়, আরও কিছু আবিষ্কার করতে চাই। চাই ক্রমাগত নিজের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। এমন সব চরিত্রে অভিনয় করতে চাই, যা চ্যালেঞ্জিং হবে। নতুন ইন্ডাস্ট্রিতে কাজ করলে এক অদ্ভুত অনুভূতি হয়। ভাষা সম্পর্কে অবগত হলে ভবিষ্যতে জাপানি ছবিতেও কাজ করব।’

এখন পুরোপুরি মাতৃত্বকে উপভোগ করছেন আলিয়া ভাট
ছবি : সংগৃহীত

কাজ থেকে আপাতত নিজেকে দূরে রেখেছেন আলিয়া। সদ্য মা হয়েছেন। এখন পুরোপুরি মাতৃত্বকে উপভোগ করছেন আলিয়া ভাট। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে শেষ তাঁকে পর্দায় দেখা গেছে। মাতৃত্বকালীন ছুটির পর অসমাপ্ত কাজগুলো আগে শেষ করবেন। করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির অবশিষ্ট অংশের শুটিং শেষ করবেন। এ ছবিতে তাঁর বিপরীতে আছেন রণবীর সিং। আগামী বছর আলিয়ার হলিউড ছবি ‘হার্ট অব স্টোন’ মুক্তি পাবে।

আরও পড়ুন
আরও পড়ুন