তৃপ্তিকে নিয়ে যে খবর সত্যি হলো

তৃপ্তি দিমরিইনস্টাগ্রাম থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অ্যানিমেল’ সিনেমার পর রাতারাতি আলোচিত মুখ হয়ে ওঠেন তৃপ্তি দিমরি। বলিউডের পরিচালক-প্রযোজকেরাও তাঁকে নিয়ে নতুন সিনেমা করতে আগ্রহী হয়ে ওঠেন। অনেক সিনেমায় তাঁর অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে একটি গুঞ্জন সত্যি হলো। জানা গেল, বহুলপ্রতীক্ষিত একটি সিকুয়েল সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। খবর হিন্দুস্তান টাইমসের

আগেই গুঞ্জন ছিল, ‘ভুল ভুলাইয়া থ্রি’র নায়িকা হয়ে আসছেন তৃপ্তি দিমরি। ছবিটির নায়ক কার্তিক আরিয়ান এক পোস্টের মাধ্যমে তেমনই ইঙ্গিত দিয়েছিলেন।

আরও পড়ুন

সব গুঞ্জন এবার সত্যি হয়েছে। গতকাল নির্মাতারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, এই ছবির তৃতীয় কিস্তিতে তৃপ্তিকে মূল নায়িকা হিসেবে দেখা যাবে।

তৃপ্তি দিমরি
ইনস্টাগ্রাম

আনিস বাজমি পরিচালিত ছবিটি চলতি বছর দেওয়ালি উৎসবে মুক্তি পাবে। এবার মাঞ্জুলিকার চরিত্রে দেখা যাবে তৃপ্তি দিমরিকে।

এর আগে ওয়েব ফিল্ম ‘বুলবুল’ ও ‘কলা’য় অভিনয় করেছেন তৃপ্তি। এই দুই সিনেমায় অভিনয়ের পর সমালোচকদের প্রশংসা পান। তবে ব্যাপক পরিচিতি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয়ের পর।

তৃপ্তি দিমরি
ইনস্টাগ্রাম থেকে

এবার ‘ভুল ভুলাইয়া থ্রি’তে তৃপ্তি কেমন করেন সেটাই দেখার।