‘বাতিলের খাতা’ থেকে ফিরে ৬৫ বছর বয়সে চমকে দিলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁর নাম প্রায় ‘বাতিলের খাতা’য় ঢুকে গিয়েছিল। আর যাবে নাই-বা কেন, কয়েক বছর ধরে যেসব সিনেমা তিনি করেছেন, সেগুলো না পেয়েছে ব্যবসায়িক সাফল্য, না পেয়েছে সমালোচকদের প্রশংসা। তবে চলতি বছর ‘গদার ২’ দিয়ে চমকে দিয়েছেন তিনি। এই নায়ক আর কেউ নন, সানি দেওল। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেতা সম্পর্কে কিছু তথ্য।
১ / ৮
১৯৫৬ সালের ১৯ অক্টোবর পাঞ্জাবে জন্ম সানি দেওলের। হিন্দি সিনেমায় যুক্ত ১৯৮৩ সাল থেকে দশক হিসাব করলে চার দশক হয়ে গেছে
আইএমডিবি
আরও পড়ুন
২ / ৮
আশি ও নব্বইয়ের দশকের অন্যতম আলোচিত এই নায়ক ‘বেতাব’, ‘অর্জুন’, ‘খায়েল’, ‘দামিনি’, ‘ডর’, ‘জিত’, ‘ঘাতক’, ‘জিদ্দি’র মতো ছবিতে অভিনয় করেছেন
আইএমডিবি
৩ / ৮
এই শতকের শুরুতে ‘বর্ডার’, ‘গদার: এক প্রেম কি কথা’র মতো ছবিও ব্যবসায়িক সাফল্য পেয়েছে। কিন্তু পরের দিকে একই ধরনের সিনেমায় অভিনয়, চরিত্রে বৈচিত্র্য না থাকাসহ নানা কারণে পাদপ্রদীপের আলো থেকে দূরে সরে যান অভিনেতা
আইএমডিবি
৪ / ৮
গত বছর মুক্তি পাওয়া ‘চুপ: রিভেঞ্জ অব দ্য আর্টিস্ট’ সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তবে তখন কে জানত, সামনে আরও বড় ধামাকা আসছে
আইএমডিবি
৫ / ৮
চলতি বছর ১১ আগস্ট মুক্তি পায় ‘গদার ২’। এটি ‘গদার: এক প্রেম কথা’র সিকুয়েল। সিনেমাটি নিয়ে মুক্তির আগে সেভাবে আলোচনা ছিল না। মুক্তির পর সমালোচকেরাও সেভাবে পছন্দ করেননি
আইএমডিবি
৬ / ৮
তবে দর্শক দারুণভাবে লুফে নেন ছবিটি। তাঁর অভিনীত তারা সিং চরিত্রটি পায় ব্যাপক জনপ্রিয়তা। সবাইকে চমকে দিয়ে প্রায় ৭০০ কোটি রুপি ব্যবসা করে ছবিটি। ৬৫ বছর বয়সে এসেও দারুণ চমক দেখান অভিনেতা
আইএমডিবি
৭ / ৮
সিনেমাটির সাফল্যের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেঁদে ফেলেন সানি দেওল। বলেন, এত ভালোবাসার যোগ্য নন তিনি
আইএমডিবি
৮ / ৮
‘গদার ২’ সিনেমার সাফল্য সানি দেওলকে নিয়ে নতুন করে ভাবছেন হিন্দি সিনেমার পরিচালক ও প্রযোজকেরা। সামনে আমির খান প্রযোজিত সিনেমায় দেখা যাবে তাঁকে। এ ছাড়া নীতেশ তিওয়ারির পরের ছবিতে অভিনয়ের কথাও চলছে
আইএমডিবি