আবার ঝড় তুলতে আসছেন রজনীকান্ত

রজনীকান্তসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক কয়েকটি সিনেমা সেভাবে দর্শক-সমালোচকদের মন ভারাতে পারছিল না। তবে গত বছর মুক্তি পাওয়া সিনেমা ‘জেলার’ দিয়ে সব পুষিয়ে দিয়েছেন রজনীকান্ত। নেলসন দীলিপকুমার পরিচালিত সিনেমাটি বক্স অফিস থেকে ৬৫০ কোটি রুপি আয় করে। রজনীকান্তের ভক্তদের জন্য সুখবর, আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই তারকার নতুন সিনেমা ‘লাল সালাম’।
এটি হতে যাচ্ছে রজনীকান্তের ক্যারিয়ারের ১৬৯তম সিনেমা। ‘লাল সালাম’ রজনী ভক্তদের কাছে বিশেষ কিছু কারণ এ ছবির পরিচালক অভিনেতার কন্যা ঐশ্বরিয়া রজনীকান্ত।

আরও পড়ুন
‘জেলার’–এ তামান্না ভাটিয়া ও রজনীকান্ত
টুইটার

স্পোর্টস-ড্রামা ঘরানার এ সিনেমাটিতে রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন বিষ্ণু বিশাল, বিক্রান্ত, বিগনেশ প্রমুখ।
এ তামিল ছবিটির শুটিং শুরু হয় গত বছরের ৭ মার্চ, তামিলনাড়ুর চেন্নাইতে। শেষ হয় গত বছরের ৭ আগস্ট।

আরও পড়ুন
রজনীকান্ত
এএনআই

‘লাল সালাম’ সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান।
গতকাল মুক্তি পেয়েছে ‘লাল সালাম’ সিনেমাটির ট্রেলার। যেকোনো রজনীকান্তকে দেখা গেছে ‘চেনা রূপে’। তাঁর ভক্ত-অনুসারীরা মনে করছেন, বরাবরের মতোই নতুন সিনেমাটি দিয়ে এবারও বক্স অফিসে ঝড় তুলবেন রজনীকান্ত।

আরও পড়ুন