অক্ষয়ের মূল্য ক্ষয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় কুমার l ছবি: কইমই ডট কম
অক্ষয় কুমার l ছবি: কইমই ডট কম

বলিউড তারকা অক্ষয় কুমার নিজেই কমিয়ে দিলেন নিজের দাম! না, এ পতন তাঁর ব্যক্তিত্বের দিক থেকে নয়, পতন ঘটেছে তাঁর পারিশ্রমিকের। পর পর অনেকগুলো ছবি বক্স অফিসে সফল না হওয়ায় হতাশ অক্ষয় এমন সিদ্ধান্ত নিলেন। সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা বেবি নাম লিখিয়েছে ব্যর্থ ছবির তালিকায়। তাই এ অভিনেতা আর পরিচালক-প্রযোজকদের ক্ষতির কারণ হতে চান না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।
বলিউডপাড়ায় গুঞ্জন, রাজা কৃষ্ণ মেনন পরিচালিত এয়ার লিফট ছবিতে অক্ষয় তাঁর পারিশ্রমিক কমিয়ে অর্ধেক করে ফেলেছন। তাঁর মতে, একটি সিনেমার অভিনেতাই নাকি সবচেয়ে দামি। এর মধ্যে চলচ্চিত্রে বিনিয়োগকারীরা যদি অভিনেতার পেছনেই সব টাকা ঢেলে দেন, আর তারপর যদি সিনেমা ব্যবসা না করে, তখন এর চেয়ে কষ্টের আর কিছুই হয় না। অক্ষয় খুব পাকা ব্যবসায়ী। তিনি কখনোই চান না তাঁর সিনেমার প্রযোজক-পরিচালকেরা ক্ষতির সম্মুখীন হোক। তিনি ছবি বাবদ ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। কিন্তু এয়ার লিফট-এর জন্য অক্ষয় সাড়ে ১২ কোটি রুপি নিয়েই সন্তুষ্ট রয়েছেন। আইএএনএস