অক্ষয় ও উইল স্মিথ একসঙ্গে!

এমনিতেই একের পর এক দুর্দান্ত সব ছবি উপহার দিয়ে তুঙ্গে আছেন অক্ষয়। তার মাঝে যদি কোনো রাতে তাঁর অতিথি হন হলিউডের কোনো তারকা, তবে সে হবে দুয়ে দুয়ে চার। সম্প্রতি অক্ষয়ের বাড়িতে অতিথি হিসেবে দেখা গেছে ‘পারস্যুইট অব হ্যাপিনেস’ তারকা উইল স্মিথকে।
খুবই বন্ধুত্বপূর্ণ অবস্থায় দেখা গেছে তাঁদের। এমিনতেই ‘রুস্তম’ ছবির সাফল্যে বলিউড তারকাদের আনাগোনা দেখা গেছে অক্ষয়ের বাড়িতে। এবার অক্ষয় স্মিথকে নিয়েই পার্টি দিলেন। যদিও এ পার্টির বিষয়ে তেমন কিছু জানা যায়নি। তবে যেটি জানা যায় তা হলো, উইল স্মিথ এই শহরে ছিলেন। তিনি পাঞ্জবি রান্না খেতে চান। তাঁর এক বন্ধু অক্ষয়ের অতিথি হওয়ার পরামর্শ দিলেন। আর তাতেই দুই তারকা একত্র হলেন এক ছাদের নিচে। পার্টির একটি সূত্র জানায়, ‘অক্ষয় সবাইকে খুব নিপুনভাবে অতিথিসেবা করেন। পার্টিতে তৈরি খাবার বেশ উপভোগ করেন স্মিথ।’ পার্টিতে আরও উপস্থিত ছিলেন রণবীর কাপুর, সোনাক্ষী সিনহা, অর্জুন কাপুর, আলিয়া ভাট, করন জোহর, জ্যাকুলিন ফার্নান্দেজ, রোহিত ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর।
বলিউড লাইফ