অক্ষয়-ক্যাটরিনার ঠান্ডা যুদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ
অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ

পর্দায় বলিউড তারকা ক্যাটরিনা কাইফ আর অক্ষয় কুমারের রসায়ন খুব ভালো জমে। এই জুটি দর্শকদের বেশ কয়েকটি হিট ছবি উপহার দিয়েছেন। বাস্তবেও ভালো বন্ধু ছিলেন তাঁরা। কিন্তু এখন তাঁদের মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না। ক্যাটরিনার কিছু আচরণে কষ্ট পেয়েছেন অক্ষয়। আর এজন্যই আগের মতো সম্পর্কটা আর স্বাভাবিক নেই তাঁদের।
ক্যাটের সঙ্গে কোন ঝগড়া হয়নি অক্ষয়ের। কথা কাটাকাটিও না। কিন্তু দুজনের মধ্যকার সম্পর্কটা এখন শীতল। ক্যাটরিনার ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর সঙ্গে অনেক ছবিতেই কাজ করেছেন অক্ষয়। ‘খিলাড়ি’-তারকা অক্ষয় কুমারের জনপ্রিয়তা তখন তুঙ্গে, তবুও নতুন বলে ক্যাটের সঙ্গে কাজের প্রস্তাব ফিরিয়ে দেননি তিনি। অথচ তারকা খ্যাতি পাওয়া মাত্রই ক্যাটরিনা যেন চোখ উলটে ফেললেন। অক্ষয়ের বিপরীতে একাধিক ছবির প্রস্তাব একের পর এক ফিরিয়ে দিয়েছেন এই তারকা। বিষয়টা অক্ষয়ের কাছে মোটেও ভালো লাগেনি। আর তাই এখন ক্যাটরিনার সঙ্গে কোন ছবিতে কাজের প্রস্তাব পেলেই ‘না’ করে দিচ্ছেন।
‘নমস্তে লন্ডন’, ‘ওয়েলকাম’, ‘সিং ইজ কিং’ এর মতো ব্যবসাসফল ছবিতে এই জুটি একসঙ্গে কাজ করেছেন।
সূত্রঃ ফিল্মফেয়ার