অজয়ের ঘুম হারামের কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজয় দেবগন
অজয় দেবগন

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বাদশাহো’ ছবির সাফল্যের পরও খোশমেজাজে নেই অজয় দেবগন। অজয়, ইলিয়ানা ডি’ক্রুজ, এমরান হাশমি ও এশা গুপ্ত অভিনীত এই ছবি প্রথম দিনেই আয় করেছে ১২ কোটি রুপি। এখন পর্যন্ত ‘বাদশাহো’ সব মিলিয়ে ২৭ কোটি ৬৩ লাখ রুপির ব্যবসা করেছে।

নিজের ছবির সাফল্যের পর অজয়ের তো এখন নাকে তেল দিয়ে ঘুমানোর কথা। কিন্তু আজকাল নাকি রাতে কিছুতেই ঘুমাতে পারছেন না এই নায়ক। এখন নিয়মিত ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে তাঁকে। কিন্তু কী এমন হলো যে বলিউডের ‘সিংঘম’-এর রাতের ঘুম পালাল? সম্প্রতি এক সাক্ষাৎকারে অজয় নিজেই তাঁর অনিদ্রার কারণ প্রকাশ করেছেন। অজয়ের এই নিদ্রাহীনতার কারণ তাঁর একমাত্র মেয়ে নিয়াসা। মেয়ের জন্যই রাতে ঘুম আসে না তাঁর। আর সেই কারণেই রাতের পর রাত বাধ্য হয়ে ঘুমের ওষুধ খাচ্ছেন তিনি।

মেয়ে নিয়াসার সঙ্গে অজয় দেবগন
মেয়ে নিয়াসার সঙ্গে অজয় দেবগন

অজয় তাঁর নিদ্রাহীনতার কারণ সম্পর্কে বলেন, ‘আমার মেয়ে নিয়াসা যেদিন থেকে সিঙ্গাপুর গেছে, সেদিন থেকে আমার রাতের ঘুম চলে গেছে। আমাকে এখন নিয়মিত ঘুমের ওষুধ খেতে হয়। ঘুমের ওষুধ ছাড়া আমার কিছুতেই ঘুম আসতে চায় না।’ অজয়-কাজলকন্যা নিয়াসা উচ্চশিক্ষার জন্য সিঙ্গাপুরে পাড়ি দিয়েছেন। বাবা অজয়ের নয়নের মণি নিয়াসা। এই প্রসঙ্গে অজয় আরও বলেন, ‘নিয়াসাকে খুব মিস করছি। মাত্র কিছুদিন হলো ও সিঙ্গাপুরে গেছে। কিন্তু মনে হচ্ছে কত দিন দেখিনি আমার মেয়েকে। খুব শিগগির যাব ওর কাছে।’