অজয়ের 'আটা'কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাকশন জ্যাকসন ছবির সেটে এই পরিণতিই ঘটেছিল অজয় দেবগানের
অ্যাকশন জ্যাকসন ছবির সেটে এই পরিণতিই ঘটেছিল অজয় দেবগানের

শুটিং সেটে সহশিল্পীদের বোকা বানাতে ওস্তাদ অজয় দেবগান। কিন্তু অ্যাকশন জ্যাকসন ছবির সেটে ঘটল ভিন্ন ঘটনা। ঘটনাটি অনেকটা কৃষক বালক আর বাঘের গল্পের মতোই। বাঘ আসছে, বাঘ আসছে বলতে বলতে কেউ যেমন কৃষকের কথা বিশ্বাস করেনি, তেমনই ঘটেছে অজয় দেবগানের বেলায়।
ছবির একটি দৃশ্যের জন্য অজয়ের মুখে আটা ছুড়তে হয়েছিল সোনাক্ষি সিনহাকে। আটা ছোড়ার পরই তা অজয়ের চোখে গিয়ে লাগে। প্রথমে বিষয়টা নিছক ঠাট্টা বলেই কেউ তাতে পাত্তা দেয়নি। কিন্তু একসময় গিয়ে অজয়ের চোখ লাল হয়ে ফুলে উঠলে সঙ্গে সঙ্গে দুই দিনের ছুটিতে পাঠিয়ে দেওয়া হয় এ অভিনেতাকে। দুই দিন পর সেটে ফিরে আবারও সেই আটা ছোড়ার দৃশ্যে অংশ নেন অজয়। সেই যন্ত্রণাকাতর সময়ের কথা মনে রাখার জন্য দ্বিতীয় দিনের শুটে আটা মেখে সবার সঙ্গে ছবি তোলেন অজয়।
সূত্র: বলিউড হাঙ্গামা