অতঃপর ক্ষমাপ্রার্থী ঐশ্বরিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রিকায় প্রকাশিত একটি বিজ্ঞাপন নিয়ে বেশ বিপাকে পড়েছেন ঐশ্বরিয়া রাই। অলংকারের সেই বিজ্ঞাপনকে বলা হচ্ছে ‘কলঙ্ক’, ‘বর্ণবাদী’, ‘শিশুশ্রম আইনবিরোধী’। নতুন খবর হলো, তীব্র সমালোচনার মুখে সেই বিজ্ঞাপনটি প্রত্যাহার করা হয়েছে। বিজ্ঞাপনটি যে এমন হবে, সেটা জানতেন না বলে দাবি করেছেন ঐশ্বরিয়া। তবুও ক্ষমা চেয়েছেন। ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে অলংকারের প্রতিষ্ঠানটিও।
বিজ্ঞাপনটিতে দেখা যায়, রাজকীয় বেশে অলংকারশোভিত ঐশ্বরিয়া হেলান দিয়ে বসে আছেন। তাঁর পেছনে লাল ছাতা ধরে আছে কালো, কৃশকায় এক শিশু। গত সপ্তাহে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপনটি ছাপা হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। ঐশ্বরিয়ার মুখপাত্র বলেছেন, ছবিটির পেছনের এই দৃশ্যপট পরে সংযুক্ত করা হয়েছে, যেটি ঐশ্বরিয়া জানতেন না। পিটিআই।