অতিথি চরিত্রে সালমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল ‘জড়ুয়া টু’ ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। এবার শোনা গেল, শিগগিরই ছবির অভিনয়শিল্পীদের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন ভাইজান।

‘জড়ুয়া টু’ ছবিতে কারিশমা কাপুরেরও অতিথি চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু সেটি এখনো নিশ্চিত নয়। ছবিটিতে অভিনয় করছেন বরুণ ধাওয়ান, তাপসি পান্নু ও জ্যাকুলিন ফার্নান্দেজ। সালমানের সঙ্গে এই তিনজনেরই দৃশ্য আছে। তবে সালমান কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনো জানা যায়নি।
এক সংবাদ সম্মেলনে সালমানের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন তাপসি পান্নু। তিনি বলেছেন, ‘আমরা সবাই তাঁর (সালমান) সঙ্গে শুটিংয়ের জন্য উন্মুখ হয়ে আছি।’ এই ছবিতে সালমানের সম্পৃক্ততা তাঁদের প্রেরণা জোগাবে। পান্নু তো রীতিমতো গর্বিত। এই ছবিটি পরিচালনা করছেন ডেভিড ধাওয়ান।
জানা গেছে, নাম ঠিক না হওয়া শাহরুখ খানের একটি ছবিতেও সালমান খানকে অতিথি চরিত্রে দেখা যাবে। হিন্দুস্তান টাইমস