অদ্ভুত ত্রিকোণমিতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালারস টিভির নাচবিষয়ক প্রতিযোগিতা ‘ঝলক দিখলা যা’-এর একটি পর্বের ছবি এটি। ছবিতে যে তিনজনকে দেখা যাচ্ছে, তাঁদের মধ্যে আছে অদ্ভুত এক সম্পর্ক। একে অপরের সঙ্গে খুব গভীরভাবে সম্পৃক্ত তাঁরা। কিন্তু কেউই এ নিয়ে কারও সঙ্গে মন খুলে কথা বলতে চান না। কারণ, সম্পর্কের মারপ্যাঁচটা তো এমনই। ক্যাটরিনা কাইফের সঙ্গে এখন অভিনেতা রণবীর কাপুরের গভীর প্রেম। ক্যাটের বাঁ পাশে দাঁড়ানো সাইফ আলী খান। সাইফের স্ত্রী কারিনা হলেন ক্যাটরিনার প্রেমিক রণবীরের বোন, তা তো আর নতুন খবর নয়। আর ছবির বাঁ দিকের শহীদ কাপুরের সঙ্গে কারিনার কী সম্পর্ক ছিল, সে–ও এক ইতিহাস। তাই সাইফ আর শহীদের সম্পর্কটা কী হবে, তা না হয় অস্পষ্টই থাক!