অনন্যার ছেলেবন্ধু কেমন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্যা পান্ডে। ছবি: ইনস্টাগ্রাম
অনন্যা পান্ডে। ছবি: ইনস্টাগ্রাম

করণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক অনন্যা পাণ্ডের। প্রথম ছবির মাধ্যমেই বলিউডে চাঙ্কি পান্ডে–কন্যা এখন পরিচিত নাম। এরই মধ্যে জুটিয়ে নিয়েছেন মুদাসসার আজিজ পরিচালিত ‘পতি পত্নী ঔর ও’ নামের আরেকটি ছবি। এটি নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত। ছবির সূত্র ধরেই তাঁর কাছে জানতে চাওয়া হয়—কী রকম বর তাঁর পছন্দ। জবাবে বরের নয়, বরং ছেলেবন্ধুর (বয়ফ্রেন্ড) গুণের কথা জানালেন এই অভিনেত্রী।

প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে অনন্যা বলেন, ‘এখনই বর নয়, বরং বয়ফ্রেন্ডের কথা বলব। আমি চাই, আমার প্রেমিকের যেন সেন্স অব হিউমার দারুণ হয়। আসলে আমার বাবা খুবই প্রাণবন্ত মানুষ। সব সময় হাসি–মজায় বাড়ি মাতিয়ে রাখেন। বিয়ের পর আমিও চাই, এভাবে আনন্দমুখর এক পরিবেশ। সম্পর্কে বিশ্বাস থাকা খুব গুরুত্বপূর্ণ। আমি সম্পর্কের প্রতি খুব সৎ। তাই আমিও তা–ই চাইব। আমাদের সম্পর্ক যেন বন্ধুত্বপূর্ণ হয়। আমি নিঃসংকোচে ওর সঙ্গে যেন সবকিছু শেয়ার করতে পারি। দিন শেষে আমি সব কথা যেন মন খুলে ওকে বলতে পারি।’

‘পতি পত্নী ঔর ও’ ছবিটি আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে। এ ছবিতে অনন্যা ছাড়া ভূমি পেড়নেকর ও কার্তিক আরিয়ানকে দেখা যাবে।