অনাকাঙ্ক্ষিত অতিথি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনম কাপুর
সোনম কাপুর

সোনম কাপুর তো অনেক তরুণেরই কাঙ্ক্ষিত স্বপ্নকন্যা। তিনি কি আবার কখনো অনাকাঙ্ক্ষিত হতে পারেন? তিনি সম্প্রতি যে কাণ্ড ঘটিয়েছেন তাকে অবশ্য অনাকাঙ্ক্ষিত না বলে উপায় নেই। বলা নেই, কওয়া নেই, হুট করে এক অচেনা বিয়ের অনুষ্ঠানে গিয়ে হাজির সোনম। নতুন ছবি ডলি কি ডোলির প্রচারের সময় এমন কাণ্ডই ঘটালেন তিনি। তাঁকে এই কাজে সহায়তা করেছেন সোনমের ছবির তিন নায়ক—রাজকুমার রাও, পুলকিত সম্রাট ও বরুণ শর্মা।
মূলত বিয়েবাড়িতে অতর্কিতে ঢুকে পড়ার পরিকল্পনাটি ছিল ছবির তিন নায়কের। কিন্তু কিছুতেই তাঁদের সেই সাহস হচ্ছিল না। এই অদ্ভুতুড়ে পরিকল্পনা যখন সোনমের কানে পৌঁছায়, তখন তিনি আর কিছুতেই নিজেকে দমিয়ে রাখতে পারলেন না। তাঁরা ছবি প্রচারের জন্য একটি পাঁচতারকা হোটেলে গিয়েছিলেন। সেই হোটেলের একটি হলরুমে চলছিল বিয়ের অনুষ্ঠান। সেখানেই প্রচারকাজ শেষে হুট করে অনাকাঙ্ক্ষিত অতিথি হয়ে ঢুকে পড়েন বিয়ের আসরে। এরপর বর-কনের সঙ্গে সেলফি তুলে, খাওয়া-দাওয়া শেষ করে তবেই ফেরেন বাড়ি। টিএনএন।