অনিদ্রা কাটাতে বিদ্যা যা করছেন

অনেকেই অনিদ্রায় ভোগেন। এই দলে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানও আছেন। রাত জেগে শুটিং করতে করতেই নাকি রাতে আর ঘুম আসে না তাঁর। অবশ্য বুদ্ধিমান বিদ্যা এই সমস্যা কাটিয়ে উঠতে নতুন একটি উপায় খুঁজে বের করেছেন। কারও অনিদ্রা রোগ থাকলে তাঁর উপায় নিয়ে ভেবে দেখতে পারেন।
অনিদ্রা কাটাতে আজকাল বিদ্যা নাকি রাতে ডায়েরি লিখছেন। সারা দিনের সব কাজ আর নিজস্ব ভাবনা তিনি টুকে রাখছেন ব্যক্তিগত ডায়েরিতে। এ ছাড়া স্বামী সিদ্ধার্থ রায় কাপুর ও ছোট বোন প্রিয়ার সঙ্গেও কথা বলেন বিদ্যা। এসব অভ্যাস তিনি করছেন রাতে একটু শান্তিমতো ঘুমানোর জন্য।
তবে একদিক দিক দিয়ে বিদ্যার ভাগ্য ভালো। কারণ তাঁর নতুন ছবি ‘বেগমজান’-এর শুটিং শুরু হয় খুব সকালে। রাতের দিকে তাঁর খুব একটা কাজ থাকে না। এই সুযোগে বিদ্যার প্রতিদিনের রুটিনে কিছুটা পার্থক্য এসেছে। এই অভিনেত্রী তাই আশা করছেন, এবার যদি তাঁর অনিদ্রা রোগ দূর হয়। বলিউড বাবল