অনিল আহত, এক মাসের বিশ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিল কাপুর
অনিল কাপুর

লন্ডনে চাচা অনিল কাপুর ও ভাতিজা অর্জুন কাপুর মিলে নতুন ছবি ‘মুবারাকা’-র শুটিং করছিলেন। এক টানা শুটিং শেষেমাত্রই মুম্বাই ফিরেছেন। আর দেশে ফিরেই ঘটালেন দুর্ঘটনা। বাঁ পায়ে ব্যথা পেয়েছেন অনিল। চিকিৎসক তাঁকে পুরো এক মাসের বিশ্রাম দিয়েছেন। আপাতত ছবির শুটিং, ফটোশুট সবকিছু থেকেই বিরতি নিতে হচ্ছে তাঁকে।

অনিলের এক কাছের বন্ধু জানান, এই অভিনেতার দুর্ঘটনা এতটা গুরুতর নয়। তবে ব্যাপারটা স্পর্শকাতর। ঠিকমতো পরামর্শ মেনে না চললে পায়ের এই আঘাত তাঁকে সারা জীবন ভোগাবে। তাই চিকিৎসকের কথামতো আপাতত অনিলের ঠিকানা শুধুই বিছানা।
অনিলের মতো মানুষের পক্ষে এই বিশ্রাম অনেকটা শাস্তির মতো। কারণ, খুব বেশিক্ষণ এক জায়গায় যিনি স্থির হয়ে থাকতে পারেন না, এক মাস তো তাঁর জন্য অনেক সময়। অনিল বলেন, ‘আমি আমার সময়টা বাড়ি, অফিস আর অন্যান্য কাজের মধ্যে ভাগ করে নিই। তবে ফটোশুটের মতো কোনো কাজেই এতটা শারীরিক খাটুনি নেই। আমি অনেক অনেক বেশি ফিজিও থেরাপি নিচ্ছি। পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত আমাকে খুব বুঝেশুনে চলতে হচ্ছে।’ বলিউড হাঙ্গামা।