অনিল পুত্রের প্রেমে সাইফ কন্যা?

সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান এখন বলিউডে অভিষেকের অপেক্ষায়। এখনো নায়িকাই হতে পারলেন না, কিন্তু মাঝে মাঝেই তাঁকে নিয়ে চাউর হয় নানা গুজব। কিছুদিন আগ পর্যন্তও শোনা যাচ্ছিল সারা আর শহিদের ছোট ভাই ঈশান কাট্টারের সঙ্গে প্রেমের গুঞ্জন। ইদানীং রটেছে আরেক খবর। অনিল কাপুরের ছেলে অভিনেতা হর্ষবর্ধন কাপুর আর সারা আলী খানের মধ্যে নাকি চলছে প্রেমের সম্পর্ক।
স্পট বয় ই নামের একটি অনলাইন পত্রিকার ভাষ্য, কিছুদিন আগে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় একসঙ্গে দেখা গেছে হর্ষবর্ধন আর সারাকে। একসঙ্গে তাঁরা নৈশভোজ সেরেছেন। সেখানে তাঁদের দুজনকেই অনেক বেশি অন্তরঙ্গ বলে মনে হচ্ছিল। সেখানে নাকি তাঁরা পরস্পরকে ‘বেবি’ বলে সম্বোধনও করছিলেন।
একবার এক সাক্ষাৎকারে হর্ষের বড় বোন অভিনেত্রী সোনম কাপুর বলেছিলেন, প্রেমিকা নির্বাচনের ক্ষেত্রে তাঁর ভাইয়ের রুচি নাকি অনেক খারাপ। হর্ষ-সারার প্রেমের গুজব সত্যি হলে কিন্তু মিথ্যা প্রমাণিত হবে সোনমের ধারণা। কারণ, নবাব পরিবারের মেয়েকে যিনি পছন্দ করেন তাঁর রুচিকে তো কোনোভাবেই খারাপ বলা যায় না। ফিল্মি বিট।