অনুপ-জসলিনের সম্পর্ক শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জসলিন মাথারু ও অনুপ জালোটা
জসলিন মাথারু ও অনুপ জালোটা

‘বিগ বস’-এর মঞ্চেই শেষ পর্যন্ত ভাঙল শিল্পী অনুপ জালোটা ও ছাত্রী জসলিন মাথারুর বিতর্কিত সম্পর্ক। বয়সী এ প্রেমিকের জন্য সামান্য চ্যালেঞ্জ গ্রহণে অসম্মতি জানিয়েছিলেন জসলিন। অভিমান করে জুটিই ভেঙে দিয়েছেন জালোটা। ‘বিগ বস’-এর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করা হয়, যেখানে দুঃখ প্রকাশ করেছেন অনুপ জালোটা। 

‘বিগ বস’-এ পর্বের চ্যালেঞ্জ ছিল প্রেমিকের জন্য নিজের ভালো সব জামা–কাপড়, মেকআপ সরঞ্জাম নষ্ট করে ফেলতে হবে। কেটে ফেলতে হবে মাথার চুল। প্রতিযোগী জসলিন মাথারু এ চ্যালেঞ্জ নিতে চাননি। ১৫তম দিনের এ খেলায় অনুপ জালোটাকে অপহরণ করার কথা দীপিকা কাকর নামের অন্য এক প্রতিযোগীর। মুক্তিপণ হিসেবে জাসলিনকে নিজের জামা-কাপড়ে আগুন দিতে হবে এবং মেকআপ সরঞ্জাম ফেলে দিতে হবে। অনুপ ভেবেছিলেন, তাঁকে মুক্ত করার জন্য জসলিন বিনা বাক্যব্যয়ে রাজি হয়ে যাবেন, কিন্তু তিনি তা করেননি। বরং অপারগতা প্রকাশ করে কান্নায় ভেঙে পড়েছিলেন। শেষে তাঁদের জুটি ভেঙে দেন অনুপ।

সালমান খানের অনুষ্ঠান ‘বিগ বস’-এ জন্য জুটি বেঁধেছিলেন ভজনসম্রাট অনুপ জালোটা ও নৃত্যশিল্পী ও মডেল জসলিন মাথারু। শুরুতে এ জুটিকে সত্যিকারের প্রেমিকযুগল ভেবে ভুল করেছিল অনেকে। দর্শকদের মনোযোগ কাড়ার জন্য রীতিমতো গুজব ছড়ানো হয় যে ৩৭ বছরের ছোট ছাত্রীর সঙ্গে প্রেম করছেন অনুপ জালোটা, শিগগির বিয়েও করবেন তাঁরা। বলিউড হাঙ্গামা