অনুপম খের কম কিসে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যায়াম ঘরে অনুপম খের
ব্যায়াম ঘরে অনুপম খের

সালমান খান, শাহরুখ খান, আমির খান কিংবা হৃতিক রোশনদের জিম করা শরীরের ছবি দেখেছেন বিস্তর। এঁদের শরীর নিয়ে আলোচনাও বিস্তর হয়েছে। কিন্তু বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের জিমের ছবি দেখতে পান, তবে অবাকই হবেন। বলতে বাধ্য হবেন, তিনিও কম যান না! শুরুতে জেনে রাখুন, অনুপম খেরের ব্যায়ামঘরের ছবি ভদ্রলোক নিজে নন, প্রকাশ করেছেন সালমান খান।
শুধু কম বয়সেই নয়, ফিটনেসের জন্য যে বয়স কোনো বাধাই নয়, তা ফের একবার প্রমাণ করে দিলেন অনুপম খের। সম্প্রতি সামাজিক মাধ্যম টুইটারে অভিনেতা অনুপম খেরের জিম করার ছবি পোস্ট করেছেন বলিউডের অন্যতম ‘ফিট’ অভিনেতা সালমান খান। ৬১ বছর বয়সেও অনুপম খের যেভাবে তাঁর ফিটনেস ধরে রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
টুইটারের আলোচনা বিশ্লেষণে বোঝা যায়, এসব ছবি দেখে অবাকই হয়েছেন অনুপমের ভক্তরা। বলাবলি করছেন, নায়কের তুলনায় কোনো অংশে কম যান না অনুপম খের। এমনকি সালমানও বলছেন, অনুপম তাঁকে প্রেরণা জোগান। টুইটার ও ইউটিউব অবলম্বনে