‘অন্তর্বর্তী স্বস্তি’র পরও জেলেই কাটাতে হবে শিল্পার স্বামীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা
ইনস্টাগ্রাম

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ পর্নোগ্রাফি মামলায় গত ১৯ জুলাই থেকে জেলে আছেন। এই মামলায় আদালত বারবার তাঁর জামিনের আবেদন নাকচ করেছেন। তবে এবার আদালত রাজকে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিয়েছেন। এই বিধির আওতায় পরবর্তী জামিন শুনানি পর্যন্ত তাঁকে বিরক্ত করা যাবে না।

শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা
ছবি: ইনস্টাগ্রাম

আদালত রাজকে অন্তর্বর্তীকালীন স্বস্তি দেওয়া পরও তাঁকে জেলে বন্দী থাকতে হবে। কারণ, রাজকে মুম্বাই উচ্চ আদালত থেকে যে মামলার জন্য স্বস্তির খবর দেওয়া হয়েছে, সেটা আলাদা ২০২০ সালের নভেম্বরের করা একটা পুরোনো মামলা।

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা
ইনস্টাগ্রাম

রাজ এখন পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত হয়ে পুলিশ হেফাজতে আছেন। এই মামলার তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল কর্মকর্তারা। ২০২০ সালে সাইবার পুলিশের এক মামলার জামিনের জন্য মুম্বাই উচ্চ আদালতে আবেদন করেছিলেন রাজ কুন্দ্রা। গতবার সেশন আদালত এটির জামিন নাকচ করেছিলেন।

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা
ইনস্টাগ্রাম

বিচারের আশায় উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করেছিলেন রাজ। সেই আবেদনেই আদালত এখন তাঁকে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিয়েছেন। আর এই মামলার জামিনের শুনানি ২৫ আগস্ট হবে বলে জানিয়েছে মুম্বাই উচ্চ আদালত।

আবেদনপত্রে রাজ কুন্দ্রা জানিয়েছিলেন, গত বছর সাইবার সেল যে এফআইআর করেছিল, তাতে তাঁর নাম ছিল না। এই শিল্পপতি আরও জানিয়েছেন, তিনি পুলিশকে তাঁর জবানবন্দি দিয়েছেন। আর তদন্তকারী কর্মকর্তাদের সহযোগিতা করেছেন বলেও জানিয়েছেন রাজ।

শিল্পা শেঠি ২০০৯ সালে বিয়ে করেন শিল্পপতি রাজ কুন্দ্রারকে
ছবি: ইনস্টাগ্রাম

১৯ জুলাই থেকে রাজ পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত হয়ে জেলে আছেন। এই মামলায় তাঁর জামিনের পরবর্তী শুনানি হবে ২৫ আগস্ট।