অন্দরসজ্জায় ব্যস্ত কারিনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর খান
কারিনা কাপুর খান

কারিনা তো আগেই জানিয়ে দিয়েছেন, তাঁর কাছে মাতৃত্বকালীন ছুটি বলে কিছু নেই। তাই সন্তান ধারণের পরেও নিজেকে ব্যস্ত রেখেছেন এই অভিনেত্রী। অবশ্য এই মুহূর্তে কারিনার শুটিং নিয়ে কোনো ব্যস্ততা নেই। তাই তিনি এখন মন দিয়েছেন অন্দরসজ্জায়। অনাগত সন্তানের জন্য ঘর সাজানোয় ব্যস্ত কারিনা।

সাইফ-কারিনা দম্পতি সন্তান জন্মের পর নতুন অ্যাপার্টমেন্টে উঠবেন বলে ঠিক করেছেন। নতুন বাড়িটি তাঁদের পুরোনো অ্যাপার্টমেন্টের ঠিক বিপরীতেই তিন হাজার বর্গফুট জায়গা জুড়ে। আর এই অ্যাপার্টমেন্টে সন্তানের ঘরটি বিশেষভাবে সাজাতে দেশের বাইরে থেকে অন্দরসজ্জাবিদ আনিয়েছেন ‘সাইফিনা’ জুটি। কিন্তু এতেও কারিনার মন ভরছে না। যত যা–ই হোক, প্রথম সন্তান বলে কথা! অন্দরসজ্জাবিদের সঙ্গে নিজেও তাই হাত লাগাচ্ছেন। কোন জিনিসটা কেমন হলে ভালো লাগবে, সেটা নিয়ে গবেষণা করছেন।
মোট কথা, নিজের মনের মতো করে ঘর সাজানোর কাজে কোনো ফাঁক রাখতে চাইছেন না কারিনা। আর স্বামী সাইফ আলী খানও যেহেতু ‘শেফ’ ছবির শুটিংয়ে ভারতের কোচিনে আছেন, তাই ঘর সাজানোর কাজে মন দেওয়া ছাড়া সময় কাটানোর কোনো উপায়ও নেই। বলিউড বাবল