অন্ধ হৃতিক, স্ত্রীর খুনের প্রতিশোধ নেবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃতিক
হৃতিক

খবরটা সিনেমারই । তাই শিরোনাম দেখে হুট করে চমকে না গিয়ে আগে সময় নিয়ে বসুন, পড়ুন বিস্তারিত।

আগেই শুনেছেন গল্পটি সিনেমার, যার নায়ক হৃতিক রোশন৷
বহু বছর বাদে বলিউডের ‘মহেঞ্জো দারো’র বরাতে পর্দায় দেখা গিয়েছিল হৃতিক রোশনকে৷ এর মাঝে কত কী ঘটে গেল জীবনে। একদিকে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ, তো অন্যদিকে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে গুঞ্জন৷ সব মিলিয়ে খবরে ছিলেন তিনি৷ কিন্তু ছবি ছিল না ঝুলিতে৷

এই সময়ই পরিচালক আশুতোষ গোয়ারিকর হৃতিককে সঙ্গে নিয়ে শুরু করলেন নতুন ছবি ‘মহেঞ্জো দারো’৷ গত ১৪ আগস্ট ছবিটি মুক্তি পায়৷ তবে হৃতিকের এই ছবি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে৷ এমনকি, কোনোভাবেই নজর কাড়তে পারেননি হৃতিক৷
হৃতিক রোশন আপাতত ব্যস্ত নতুন ছবি ‘কাবিল’-এর শুটিংয়ে৷ আর এই ছবিতেই হৃতিককে দেখা যাবে অন্ধ মানুষের চরিত্রে৷ ছবির গল্প অনুযায়ী, হৃতিক এই ছবিতে বদলা নেবেন নিজের স্ত্রীর খুনির৷
সূত্র: ইন্ডিয়া টাইমস