অন্ধপ্রেমে বিশ্বাসী নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুশকা শর্মা
আনুশকা শর্মা

হৃদয়ঘটিত ব্যাপারেই তো মানুষ বেশি আবেগপ্রবণ হয়। কিন্তু বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা নাকি প্রেম-ভালোবাসার প্রসঙ্গ এলেই হয়ে ওঠেন আরও বেশি বাস্তববাদী।

‘প্রথম দর্শনে প্রেম’ বলে তাঁর অভিধানে কিছু নেই। তা ছাড়া বিচার-বিবেচনা না করে অন্ধের মতো প্রেম করার পক্ষেও নন এই তারকা।

নিজের সম্পর্কে আনুশকা বলেন, ‘আমি খুবই বাস্তববাদী একজন মানুষ। তাই প্রথম দেখাতেই আমি প্রেমে পড়ি না। আর অন্ধপ্রেমেও বিশ্বাস করি না। আসলে এসব কীভাবে সম্ভব, এই বিষয়টাই তো আমার মাথায় আসে না।’

হুটহাট প্রেমে পড়ার ঘটনাও নাকি আনুশকার জীবনে কখনো ঘটেনি। ঘটবে কী করে? তিনি কি আর অন্ধের মতো প্রেমে পড়েন? চোখ-কান সব খোলা রেখেই তো বেছে নিয়েছেন বিরাট কোহলির মতো প্রেমিককে। ভারতীয় এই ক্রিকেট তারকার সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে প্রথম পরিচয় তাঁর। এরপর বন্ধুত্ব, তারপর প্রেম।

মাঝে কিছুদিন তাঁরা আলাদা হলেও এখন আবার এক হয়েছেন।

আনুশকা অভিনীত অ্যায় দিল হ্যায় মুশকিল গতকালই মুক্তি পেয়েছে। করণ জোহরের এই ছবিতে আরও অভিনয় করেছেন রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও ফাওয়াদ খান। হিন্দুস্তান টাইমস।