অন্য মাত্রার রোমান্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিকু ছবির দৃশ্যে দীপিকা ও ইরফান খান
পিকু ছবির দৃশ্যে দীপিকা ও ইরফান খান

চুমুটুমু এখন বলিউডে ডালভাত। রোমান্সের দৃশ্য বরং দিনকে দিন আরও ‘সাহসী’ হয়ে উঠছে। সেখানে পুরো ছবিতে নায়ক-নায়িকা একটা চুমু তো দূরের কথা, ঠিকমতো ভালোবেসে হাতটা পর্যন্ত ধরলেন না। আবেগে জড়িয়ে ধরলেন না একবারও। পরম নির্ভরতায় নায়কের বুকে মাথা রাখলেন না নায়িকা। কিন্তু তারপরও তাঁদের সম্পর্কের রসায়ন মুগ্ধ করল দর্শকদের।
পরিচালক সুজিত সরকার ঠিকই বলেছেন। পিকু ছবিতে রোমান্সের নতুন সংজ্ঞা দিয়েছেন দীপিকা পাড়ুকোন আর ইরফান খান, ‘স্ক্রিপ্টের কাজ করার সময় সচেতনভাবেই ইরফান-দীপিকার রোমান্সটা শুকনো রাখা হয়েছিল, এ​েকবারে গণ্ডির মধ্যে বেঁধে ফেলা হয়েছিল। কিন্তু তারা রোমান্সকে নিয়ে গেছে অন্য মাত্রায়।’
নিজ নিজ পরিবারের দায়িত্বে বাঁধা পড়া দুটি মানুষের আবেগ, ভালোবাসা প্রকাশিত হয়েছে তাঁদের চোখ আর শরীরী ভাষায়। ইরফান-দীপিকা কুড়াচ্ছেন সবার বাহবা। টিওআই।