অপর্ণার ছবিতে আবার শাবানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপর্ণা সেন ও শাবানা আজমি
অপর্ণা সেন ও শাবানা আজমি

মৃণাল সেনের ‘এক দিন অচানক’ ছবিটির কথা মনে আছে? এক শিক্ষকের অদৃশ্য হয়ে যাওয়া নিয়ে এই ছবিতে শাবানা আজমি অভিনয় করেছিলেন শিক্ষকের বড় মেয়ের ভূমিকায়৷ আর অপর্ণা সেন ছিলেন সেই ছাত্রী, যাঁর সঙ্গে শিক্ষকের সম্পর্কের কথা ওঠে।
অপর্ণা সেন ও শাবানা আজমি—ভারতীয় চলচ্চিত্রের এই দুই ‘সিরিয়াস’ অভিনেত্রীর পরস্পর বন্ধুত্বের কথা অনেকেই জানেন হয়তো। এর আগেও অপর্ণা-শাবানা জুটি এসেছে নানা গুরুত্বপূর্ণ ছবিতে।
এবার নতুন ছবিতে হাত দিয়েছেন অপর্ণা সেন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘সনাটা’ (Sonata) শিরোনামের ছবিটি হবে ইংরেজিতে। আর তাতে বহুদিন পর আবার একসঙ্গে অভিনয় করবেন শাবানা আজমি ও অপর্ণা সেন। এ ছাড়া আছেন লিলেট দুবে। গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য হচ্ছে, এই ছবির জন্য নাকি শাবানা আজমি এই প্রথম রবীন্দ্রসংগীতের তালিম নিচ্ছেন।
এর আগে অপর্ণার পরিচালনায় ‘সতী’ ও ‘ফিফটিন পার্ক অ্যাভিনিউ’তে অভিনয় করেছিলেন শাবানা।

‘সতী’ ছবির শুটিং সেটে শাবানা আজমি ও অপর্ণা সেন
‘সতী’ ছবির শুটিং সেটে শাবানা আজমি ও অপর্ণা সেন