অবকাশে দুবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিনা কাপুর খান ও সাইফ আলী খান
কারিনা কাপুর খান ও সাইফ আলী খান

ডিসেম্বরে পৃথিবীতে আসছে বলিউড তারকা সাইফ-কারিনার প্রথম সন্তান। তত দিন পর্যন্ত দুজনেই একটু চাপমুক্ত ও ফুরফুরে থাকতে চান। পতৌদির ছোট নবাব সাইফ তাই স্ত্রীকে নিয়ে পাড়ি জমিয়েছেন দুবাইতে। সেখানে তাঁরা কিছুদিন থাকবেন, খাবেন সমুদ্রের হাওয়া।


এদিকে প্রথমবার মা হওয়া উপলক্ষে কারিনাকে নানা পরামর্শ দিচ্ছেন পরিচিত-জনেরা। সেসব এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিচ্ছেন কারিনা। তাঁর মতে, মাতৃত্বের অভিজ্ঞতাটা একেবারেই ব্যক্তিগত। তাই তিনি এই সময়টা নিজের মতো করে উপভোগ করতে চান। কারিনা বলেন, ‘অন্তঃসত্ত্বা বলে মোটেও ভয় পাচ্ছি না। আমি বরং ভীষণ উচ্ছ্বসিত।’
অবকাশ কাটিয়ে অক্টোবরের মাঝামাঝি দুবাই থেকে ফিরবেন সাইফ-কারিনা জুটি। টাইমস অব ইন্ডিয়া।