অভিনেতা আমিরে অনাগ্রহ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় পর্দার মানুষ তিনি। কিন্তু ছোট পর্দায় এসেই কাঁপিয়ে দিয়েছিলেন ‘সত্যমেভ জয়তে’ নামের ভিন্ন ধাঁচের একটি অনুষ্ঠান দিয়ে। আমির খান বলছেন, সেই অনুষ্ঠান তাঁর এতটাই ‘সর্বনাশ’ করেছে, এখন নাকি কেউ আর তাঁর ছবি দেখতে চায় না।
মজা করে আমির বলেছেন, ‘অভিনেতা হিসেবে আমার অবশ্যই কিছু দায়বদ্ধতা আছে। কিন্তু সত্যমেভ জয়তের পর লোকে এখন আবার আমাকে অভিনেতা হিসেবে দেখতে চায় না (হাসি)। রাজস্থানে যখন পিকে ছবিটির শুটিং করছিলাম, কোনো সাংবাদিকই আমাকে ছবিটি নিয়ে একটা প্রশ্নও করেননি, সব প্রশ্ন ছিল সত্যমেভ জয়তে নিয়ে। মানুষ হয়তো এখন আমার ছবি নিয়ে আগ্রহী নয়। অবসর নেওয়ার সময় চলে এসেছে।’ ইন্ডিয়ান এক্সপ্রেস