অভিনেতাকে 'তারকা' বানায় ভক্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্ষয় কুমার
অক্ষয় কুমার

ভারতজুড়ে তাঁর লাখো ভক্ত-শুভাকাঙ্ক্ষী। অক্ষয় কুমারকে ‘তারকা’ বানিয়েছেন তো তাঁরাই। বলিউড তারকা অক্ষয় কুমার নিজেই সে কথা স্বীকার করে বলেন, ‘এতকাল সিনেমায় কাজ করে বুঝেছি যে একজন অভিনেতা বা অভিনেত্রীকে তারকা বানান তাঁর ভক্তরা। শুধু তা-ই নয়, তাঁদের বিনোদন দেওয়ার যত শক্তি সে সবও দেন ওই ভক্তরাই।’
এই ‘খিলাড়ি’ অভিনেতা জানিয়েছেন, তাঁর ক্যারিয়ারের শুরুর দিকের ১৪টি ছবিই ছিল ফ্লপ। ১৫তম ছবিটিও তেমন আয় করতে পারেনি। তবে ১৬তম ছবিটি সুপারহিট হয়েছিল।
অক্ষয় কুমার অভিনীত ‘সিং ইজ কিং’ ও ‘ওয়েলকাম’ ছবিটির মতো অ্যাকশন-কমেডি ধাঁচের ছবিগুলোই বেশি পছন্দ করেন তাঁর ভক্তরা।
অক্ষয় বলেন, ‘এক ঝাঁক মানুষের কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি ছবি সফলভাবে দর্শকদের সামনে তুলে ধরা হয়। যে ছবি দেখে পুরো পরিবার আনন্দ পাবে, তেমন ছবি করতেই আমার ভালো লাগে। ‘সিং’ সিরিজের ছবিগুলো তেমনই।’
এদিকে অভিনেত্রী লারা দত্তের সঙ্গে অভিনয় প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘লারার সঙ্গে কাজ করতে আমার সব সময়ই ভালো লাগে। আমিই তো তাকে ‘সিং ইজ ব্লিং’ ছবিতে অভিনয়ের অনুরোধ জানিয়েছি। এ ছবিতে সে দারুণ অভিনয় করেছে।’
৩০ জানুয়ারি জি সিনেমায় প্রচারিত হবে ছবিটি। ছবিটি দেখার জন্য তিনি দর্শকদের অনুরোধ জানিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস।