অভিনেত্রী প্রযোজক, পরিচালক অভিনেতা

পরিচালক করবেন ছবি পরিচালনা আর অভিনেত্রী করবেন অভিনয়। কিন্তু মারাঠি ছবি ‘ভেন্টিলেটর’-এর প্রযোজনা করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই ছবিতে অভিনয় করলেন ‘মহেঞ্জো দাড়ো’ পরিচালক আশুতোষ গোয়াড়িকর।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির একটি টিজার। সেখানেই দেখা গেছে আশুতোষকে। তাঁর সর্বশেষ ছবি ‘মহেঞ্জো দাড়ো’ সাফল্যের মুখ দেখেনি। তবে তাঁকে দেখা গেল মারাঠি ছবিতে। অবশ্য এটা ছিল ওই ছবির পরিচালক রাজেশ মাপুসকার বুদ্ধি। আশুতোষকে এ প্রস্তাব দেওয়া হলে শুরু তিনি বিশ্বাসই করেননি ব্যাপারটি। শুরুতে তিনি বলেছিলেন, ‘‘মহেঞ্জো দাড়ো’ নিয়ে ব্যস্ত আছি।’ পরে অবশ্য ওই ছবিতে অভিনয় করতে রাজী হয়েছেন তিনি। ক্যামেরার সামনে বেশ চৌকস মনে হয়েছে তাঁকে। অবশ্য এর আগেও তিনি বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। নব্বই দশকের কয়েকটি ছবিতে দেখা গেছে তাঁকে। সেগুলোর মধ্যে অন্যতম ‘কাভি হা কাভি না’ ও ‘চমৎকার’।
প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত ‘ভেন্টিলেটর’ ছবিটিতে তাঁর নিজেরও ছোট্ট একটি চরিত্র রয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন মারাঠি অভিনয়শিল্পী ও বেশ কয়েকজন মঞ্চাভিনেতা। বলিউড হাঙ্গামা।