অভিনয় নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাকশন জ্যাকসন ছবির শুটিং করতে ইয়ামি গৌতম আর অজয় দেবগন গিয়েছিলেন অস্ট্রিয়ায়। লোকেশনগুলো দুজনের এতটাই পছন্দ হয়েছে, শুটিংয়ের ফাঁকে ফাঁকে চলছিল তাঁদের সেলফি তোলা। একটা শট শেষ হতেই দুজন সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন, ওদিকে ক্যামেরা তখনো বন্ধ হয়নি। পরে এই দৃশ্যটাই পরিচালকের মনে ধরেছে খুব। দুজনের সেলফি তোলার এই দৃশ্য ঢুকে গেছে ধুমধাম শিরোনামের একটি গানে। সবকিছু ঠিক থাকলে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে অ্যাকশন জ্যাকসন ছবিটি মুক্তি পাওয়ার কথা। জি নিউজ।