অভিনয়ে দিলীপের নাতনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সায়েশা
সায়েশা

সম্পর্কে তিনি দিলীপ কুমার আর সায়রা বানুর নাতনি। ফলে রক্তে অভিনয় তো আছেই। সেই সায়েশার বলিউড অভিষেক হতে যাচ্ছে শিগগিরই। সেটিও অজয় দেবগন পরিচালত ছবিতে। ছবির নাম শিভায় । শুধু তা-ই নয়, একটি ছবির কাজ শেষ না হতেই আরেকটি ছবির প্রস্তাব পেয়েছেন এই উঠতি অভিনেত্রী। সেটিও বড় ব্যানারের। একতা কাপুর তাঁকে টাইগার শ্রফের বিপরীতে নতুন আরেকটি ছবির জন্য ভাবছেন বলে শোনা যাচ্ছে।
এমনিতে নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ পরিচিতি আছে একতার। একতার ছবির নাম অবশ্য ঠিক হয়নি। তবে ছবিটি পরিচালনা করবেন রেমো ডি’সুজা। রেমো এই মুহূর্তে ব্যস্ত আছেন তাঁর এবিসিডি টু-এর শুটিংয়ে। এটির কাজ শেষ হলেই টাইগার ও সায়েশাকে নিয়ে নতুন ছবির কাজ শুরু করবেন। ছবিটি সুপারহিরো ধাঁচের হবে, শুটিং করা হবে ত্রিমাত্রিক প্রযুক্তিতে।
রেমোর ছবিতে কাজ করতে হলে নাচে দারুণ দক্ষ হতে হয়। টাইগার এরই মধ্যে নিজের নৃত্যপ্রতিভা দেখিয়ে দিয়েছেন। ১৮ বছর বয়সী সায়েশাও নাকি লাতিনো ও কত্থক নাচে দারুণ পারদর্শী। নাচ দিয়েই নাকি রেমোর মন জয় করেছেন তিনি। টিএনএন।